চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিটার্নিং অফিসারকে ‘খুঁজে’ পাচ্ছেন না বিএনপি প্রার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-বিএনপি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে না হতেই বিএনপির পোলিং এজেন্টদের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।

সকালে বশির উদ্দিন উদয়ন অ্যাকাডেমি ভোটকেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

এসব অভিযোগ জানানোর জন্য রিটার্নিং অফিসারের খোঁজ করেও পাননি বলেও দাবি করে হাসান সরকার।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর থেকে আধঘণ্টার মধ্যেই অন্তত ১০টি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বেশকিছু জায়গায় তাদের মারধর করার ঘটনা ঘটেছে।

এমনকি অনেক এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ প্রার্থী।

এ ব্যাপারে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা সরকার মানছে না বলেও তিনি মন্তব্য করেন।

Reneta

হাসান সরকার বলেন, ‘আমি রাতে প্রধান নির্বাচন কমিশনারকে মুখে বলেছি যে, আপনাদের নির্দেশ থাকার পরও কেন আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? উনি বলেছেন ‘আমি দেখছি’।’

তবে জনগণ ভোট মেনে নিলে তিনিও মেনে নেবেন জানিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

নির্বাচনী এলাকায় বহিরাগত থাকার বিষয়টি নিয়েও কিছু বলতে চান না বিএনপি প্রার্থী। তিনি বলেন, ‘এখানে ভোটার ১১ লাখ। কিন্তু অধিবাসী হবে ২০-২৫ লাখ। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চাকরি করে। আমি কাকে বহিরাগত বলব?’

ভোটগ্রহণ মাত্র শুরু হওয়ায় এখনো সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ এই প্রার্থী। তবে বলছেন, এখনই সাদা গাড়িতে বিএনপির নেতাকর্মী ও এজেন্টদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনের ফলাফলে জটিলতা হওয়ার ১০০ ভাগ শঙ্কা আছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি কর্পোরেশনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT