চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিটার্ন জমার তারিখ চূড়ান্ত করতে চায় সরকার

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
১:২৮ পূর্বাহ্ন ১৯, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

বারবার পরিবর্তন নয়, আয়কর রিটার্ন জমা দেয়ার তারিখ একবারেই চূড়ান্ত করতে চায় সরকার। শীতকালীন আয়কর মেলা উদ্বোধন করে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারের এ মেয়াদেই কর জমা দেয়ার শেষ দিনটি নির্দিষ্ট করে দিতে চান তিনি। 

সেপ্টেম্বরে ১ সপ্তাহের আয়কর মেলায় করদাতাদের ব্যাপক উৎসাহ দেখে একই বছর দ্বিতীয় বারের মতো মেলা আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অবশ্য শীতকালীন কর মেলা হচ্ছে এই প্রথম।

ঢাকায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ এবং উত্তরায় কর অঞ্চল-৯, আর ঢাকার বাইরে ৬ বিভাগীয় শহরে চলছে আয়কর মেলা। ৩০ নভেম্বর রিটার্ন জমা দেয়া শেষ দিন, কাজেই হয়রানি এড়িয়ে কর দিতে আগ্রহীদের সমাগম আশা করছে সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমরা একটি দিন নির্ধারণ করে দিবো। আমরা চাই আমাদের এবারের সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে মানে আগামী তিন-চার বছরে আপনারা এমন একটি অবস্থা সৃষ্টি করেন যেখানে সারা দেশের জন্য একটি মাত্র আয়কর দিবস নির্ধারণ থাকবে।

কর, মূসক এবং শুল্ক- রাজস্ব আয়ের সব খাত সম্পর্কে মানুষকে আগ্রহী করতে তারকাদের সম্পৃক্ত করেছে এনবিআর। ভবিষ্যতেও এ কাজে সহযোগিতা দেবে অংশী প্রতিষ্ঠান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমাদের যতগুলো বিখ্যাত খেলোয়াড় আছে, যেমন মাশরাফি, সাকিব, রিয়াদ, মুশফিক এবং মুস্তাফিজ এই করর‌্যালিতে অংশ নিয়েছে।  

Reneta

রাজস্ব আদায়ে হয়রানি এবং ঘুষ দু’টোতেই জিরো টলারেন্সের অবস্থান এনবিআর এর।

এনবিআরের চেয়্যারম্যান মো: নজিবুর রহমান, আয়কর মেলা সবার কাছেই একটি পরিচিত ও জনপ্রিয় বাৎসরিক আয়োজন। বারো মাসে তেরো পার্বনের মতো এটিও একটি উৎসব।  আমরা সবধরনের হয়রানির বিপক্ষে। তাই সেসবে জিরো টলারেন্স। 

মেলার উদ্বোধন অনুষ্ঠানে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করে বন্ড কিনেছেন এমন করদাতাকে সিআইপি কার্ড তুলে দেন অর্থমন্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: আবুল মাল আবদুল মুহিতআয়করআয়কর মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: শহীদ ওসমান হাদি

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বন্দরে আন্দোলন চলছে: নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT