চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির আহ্বান উপেক্ষার সুযোগ নেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৫৯ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় আমাদের নেই।

বিশেষ করে ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আপনি নির্ধারিত স্থান ব্যতীত কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র রাখেন, তবে এতে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাবে। সুতরাং আপনি নিজ দায়িত্বে বাসা-বাড়ি ও এর আশপাশ পরিষ্কার রাখুন। আপনার খেয়াল রাখতে হবে, আপনার ঈদের আনন্দ যেনো অন্যের জন্য বিষাদের কারণ না হয়ে ওঠে।’

আমরা জানি, দেশের মুসলমানরা যখন ঈদ উল আজহা উদযাপন করছেন, তার কিছুদিন আগে থেকেই রাজধানীসহ পুরো বাংলাদেশেই ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, পরিস্থিতি বেশ ভয়াবহ। আজকে ঢাকা এবং রাজশাহীতে দুইজনসহ সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। যদিও বেসরকারি হিসাবে এই সংখ্যা প্রায় দ্বিগুণ, ৭৬ জন। এছাড়াও গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই কমপক্ষে ২ হাজার জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গতকাল পর্যন্ত চিকিৎসা নিয়েছেন কমপক্ষে ৪০ হাজার মানুষ।

এটা ঠিক, এই পরিসংখ্যান দিয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরা যাবে না। কিন্তু রাষ্ট্রপতির আহ্বানকে গুরুত্ব দিতেই হবে। কারণ রাষ্ট্রপতির মতো করে বিশেষজ্ঞরাও বলছেন, কোরবানির পশুর রক্ত বা বর্জ্য ঠিক মতো পরিষ্কার করা না হলে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে। কেননা এসব বর্জ্য এডিস মশার প্রজননের ক্ষেত্র হয়ে উঠতে পারে।

তাই এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে সবাইকে দেখতে হবে। না হলে ভয়াবহ বিপদে পড়তে হবে আমাদেরকে। ডেঙ্গুর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন রাষ্ট্রপতি। সেটা হলো, সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আমরা জানি, গণপিটুনি আর ডেঙ্গুর মতো আলোচিত বিষয়ের কারণে বন্যা আলোচনার বাইরে চলে যায়। কিন্তু দেশের ২৮টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব এখনো জানা না গেলেও বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। এ কারণে তাদের অনেকেই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। তাই রাষ্ট্রপতি তাদের পাশে দাঁড়াতে বলেছেন।

Reneta

আমরা মনে করি, রাষ্ট্রপতির এই আহ্বান কোনোভাবেই এড়িয়ে যাওয়ার বা উপেক্ষার সুযোগ নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দুই সমস্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উল আজহাবন্যারাষ্ট্রপতি আব্দুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT