চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি শপথ না নিলে আফগানিস্তানকে স্বাগত জানাবে না ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

আফগানিস্তানের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, স্থিতিশীল যেকোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি ঢাকার এ অবস্থানের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলব, এটা স্টিল প্রিম্যাচিউরড। যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রপতি শপথ না নিচ্ছেন; যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রপতি পারমানেন্টলি না আসবে অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।’

আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। যদিও ভাতৃপ্রতিম ওই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। আমরা চাই আফগানিস্তানের জনগণের জানমালের ক্ষতি না হোক। সেখানে সক্রিয় সমস্ত রাজনৈতিক শক্তির প্রতি এটাই বাংলাদেশের আহ্বান।’

উগ্রপন্থার উত্থান ঠেকাতে বাংলাদেশ সতর্ক আছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভয়ের কিছু নেই। তবে আমরা সতর্ক আছি, এখানে উগ্রপন্থার উত্থান ঠেকাতে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আমরা এতে অত্যন্ত সফল হয়েছি, বিশেষ করে হলি আর্টিজানের ঘটনার পর।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT