চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাষ্ট্রক্ষমতা ও প্রশাসনকে ব্যবহার করে ২১ আগস্টের নৃশংস হামলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
আদালত
A A

‘রাষ্ট্রক্ষমতা ও প্রশাসনকে ব্যবহার করে ২১ আগস্টের নৃশংস হামলার ঘটানো হয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

বুধবার আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

২০০৪ সালের ২১ আগস্টের বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলা মামলায় আসামি লুৎফুজ্জামান বাবরের পক্ষে সাক্ষ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এ দিন।

মোশাররফ হোসেন বলেন, ২১ আগস্ট ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলার ঘটনায় আনা পৃথক মামলার বিচার এখন একেবারেই শেষ পর্যায়ে রয়েছে।  মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

‘ড্রামাটিক লাইনে পরিকল্পিতভাবে হামলা কার্যকর করা হয়েছে। হামলার সঙ্গে আফগান যুদ্ধ-ফেরত ব্যক্তিরাও অংশ নিয়েছে।’

এটি ভয়াবহ ও নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী বিচারপ্রার্থী ও হামলায় আক্রান্তরা এ মামলায় ন্যায় বিচারের প্রত্যাশায় রয়েছেন।

Reneta

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে একুশে আগস্টের ঘটনায় আনা পৃথক মামলায় একই সঙ্গে বিচার চলছে। এর আগে মামলায় ৪৪ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়।

বুধবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ১১২তম দিন। বাবরের পক্ষে আজ অষ্টম দিনে সাক্ষ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তিতর্ক পেশ শেষ করেন তার আইনজীবী নজরুল ইসলাম।

পরবর্তী ধার্য তারিখে বাবরের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান ল’পয়েন্টে যুক্তি পেশ করবেন বলে জানান আইনজীবী নজরুল ইসলাম।

এ আসামির যুক্তিতর্ক পেশ শেষ হলে মামলার সকল আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ সমাপ্ত হবে। আগামী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার ও ৫ সেপ্টেম্বর বুধবার মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

আসামি বাবরের পক্ষে তার আইনজীবী নজরুল ইসলাম মামলার আইও আবদুল কাহ্হার আখন্দের (পিডব্লিও-২২৫) সাক্ষ্য থেকে যুক্তিতর্ক তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আসামি লুৎফুজ্জামান বাবরের আইনজীবীর যুক্তিতর্ক শেষ হওয়ার পর সাংবাদিকদের বলেন, বাবরের পক্ষে তার আইনজীবী ফ্যাক্টেস্র ওপর যুক্তিতর্ক পেশ শেষ করেছেন। পরবর্তী ধার্য তারিখে ল’পয়েন্টে যুক্তি পেশ করবেন। আসামিপক্ষ যে সব যুক্তিতে বাবরের খালাস প্রার্থনা করেছে সেসব যুক্তি টেকেনা। কেননা আসামি বাবর ২১ আগস্ট ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত ছিলেন তা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।

‘বাবর হাওয়া ভবন ও আবদুস সালাম পিন্টুর সরকারি বাসভবনে ২১ আগস্ট ঘটনার বিষয়ে ষড়যন্ত্রমূলক সভায় সরাসরি অংশ নিয়েছেন তা সাক্ষ্য ও তথ্য-প্রমাণে উঠে এসেছে।’

সৈয়দ রেজাউর রহমান বলেন, ঘটনাস্থলের খুব কাছেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অফিস হওয়ার পরও ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলার ঘটনাস্থল একবারের জন্যও পরিদর্শনে যাননি তিনি। বাবর হামলাকারীদের নির্বিঘ্নে নিরাপদে সরে যেতে প্রশাসনিক সহায়তা করেছেন তাও মামলায় প্রমাণিত বলে দাবী করেন রাষ্ট্রপক্ষ।

তারেক রহামনের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে এক প্রশ্নে সৈয়দ রেজাউর রহমান বলেন, তারেক রহমান ২১ আগস্ট ঘটনা বিষয়ে তার কার্যালয় হাওয়া ভবনে ষড়যন্ত্রমূলক সভায় মিলিত হয়েছেন এবং সে সভার আলোকেই হামলাকারীদের প্রশাসনিক ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বিষয়টি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষ।

তিনি আদালত বলেন, সব আইনি পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মামলার বিচারকার্য পরিচালনার চেষ্টা করা হয়েছে। এ বিচারকার্য পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী, সহায়ক কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত সদস্যরা এবং নিউজ কাভারে যাওয়া গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রধান কৌসুঁলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মো. আবু আব্দুল্লাহ্ ভূঁইয়া, আকরাম উদ্দিন শ্যামল. এডভোকেট ফারহানা রেজা, এডভোকেট আমিনুর রহমান, আশরাফ হোসেন তিতাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই নৃশংস হামলায় ২৪ জন নিহত ও নেতাকর্মী-আইনজীবী-সাংবাদিকসহ পাঁচ শতাধিক লোক আহত হন।

নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী আইভি রহমান।

তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রথম সারির অন্যান্য নেতা এই গ্রেনেড হামলা থেকে বেঁচে যান। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচন্ড শব্দে তার শ্রবণশক্তিতে আঘাতপ্রাপ্ত হয়।

সূত্র: বিএসএস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেনেড হামলালুৎফুজ্জামান বাবরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT