চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাবিশ’ বলে আরেকবার ঔদ্ধত্য দেখালো চৌধুরী মঈনুদ্দিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
চৌধুরী মঈনুদ্দিন

মহান মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার দায়ে কুখ্যাত আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিলেও ব্রিটেনে অনেকটা প্রকাশ্যেই দিন কাটাচ্ছে সে। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকলেও মানবতাবিরোধী এই অপরাধী সেখানে এখনও বহাল তবিয়তে আছে! ইন্টারপোল তাকে পলাতক বললেও ব্রিটিশ গণমাধ্যম দ্য সান তাকে অনুসরণ করে সহজেই খুঁজে পেয়েছে। দ্য সানের ম্যাট উইলকিনসনের করা প্রতিবেদনে জানা যায়: চৌধুরী মঈনুদ্দিন লন্ডনের শহরতলীতেই দিব্যি বসবাস করছে। নর্থ লন্ডনের সাউথগেটে ১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড মূল্যমানের এক বাড়িতে সহজেই তাকে খুঁজে পাওয়া গেছে। এমনকি তাকে বাজার করতেও দেখা যায়। ব্রিটিশ এই সংবাদমাধ্যমের কাছেও মঈনুদ্দিন নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার বিষয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছে। সানকে সে বলেছে, এটা পুরাই ‘রাবিশ’। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে ‘প্রহসন’ বলেছে সে। একই অপরাধে ফাঁসির আদেশ পাওয়া আরেক আলবদর নেতা আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে রয়েছে। ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকার পরও উন্নত দেশগুলোতে বহাল তবিয়তে আছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর প্রথম থেকেই এই বিচারকে বাধাগ্রস্ত করতে তাদের জোরালো ভূমিকা দেখা গেলেও শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। সেই ধারাবাহিকতায় আমরা এখনও বিশ্বাস করি, চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানদের মতো কুখ্যাত অপরাধীদের শীঘ্রই দেশে ফিরিয়ে দণ্ড কার্যকরের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিয়ে শহীদদের প্রতি আমাদের দায় শোধের পথে হাঁটবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT