চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ

সুব্রত গাইন সুব্রত গাইন
৮:২৮ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

দেশজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সশরীরে ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনলাইন ক্লাস চলবে। এছাড়া অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলবে বলেও জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে আজ ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ এছাড়া শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব অবস্থানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না৷

তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে বিভাগগুলো স্ব স্ব ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT