চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে শহিদুল আলমের মুক্তি দাবি

সুব্রত গাইনসুব্রত গাইন
৮:১৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

নিরাপদ সড়ক চাই আন্দোলনে আটক হওয়া আলোকচিত্রী শহিদুল আলম, ছাত্র ফেডারেশনের নেতা মারুফসহ বন্দি শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশন।

শিক্ষা দিবস উপলক্ষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে তারা এ দাবি জানান।

এ সময় রাবি শাখা ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা পণ্য হিসেবে বিক্রি হচ্ছে। এদেশে শিক্ষা নিয়ে চলছে বাণিজ্য। শিক্ষাকে আমরা পণ্য হিসেবে দেখতে চাই না, মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে চাই।

‘রাষ্ট্রীয় তৎপরতার অভাবে যুগে যুগে নিপীড়নের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। সমাজের উচ্চ শ্রেণীরা শিক্ষার ওপর আধিপত্য বিস্তার করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বেতন, সেমিস্টার ফি, যা কখনোই একজন শিক্ষার্থী হিসেবে কাম্য নয়।’

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক সবার যৌক্তিক দাবি। এই যৌক্তিক আন্দোলনের দাবি নিয়ে যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন তখন তাদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলা করেছে। অসংখ্য শিক্ষার্থী নির্মম নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছে। এমনকি আলোকচিত্রী শহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের হামলা-মামলা সরকারের স্বৈরাচারী মনোভাবকে স্পষ্ট করে।

কর্মসূচিতে রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক জিনাত আরা সমো, রাবি শাখার সহ-সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Reneta

তারা বাংলাদেশে গণতান্ত্রিক শিক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোকচিত্রী শহিদুল আলমরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT