চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষার্থী ফিরোজ আনামের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৩:০৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামের উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

এর আগে, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন তারা। সেখানে শিক্ষার্থীরা বলেন: ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের মেরে আহত করা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। প্রায়ই ক্যাম্পাসে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন এগুলো আটকাতে ব্যর্থ। বারবার দাবি জানানোর পরেও প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও চলাচল বন্ধ করতে পারেনি।

তারা বলেন: বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে চুরি-ছিনতাই করছে, শিক্ষার্থীদের ধরে মারছে। শিক্ষার্থীরা তাদের কাছে জিম্মি। অবিলম্বে প্রশাসনকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন শহীদ হবিবুর রহমান হলের মাঠের পাশে ফিরোজকে মারধর করে ছিনতাইকারীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতি বিভাগফিরোজ আনামরাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT