চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মৌন মিছিল

সুব্রত গাইন সুব্রত গাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগরকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় মৌন মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে শহীদ ড. শামসুজ্জোহা চত্বরে ‘দূর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করেন।

এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে মত পার্থক্য-দ্বিমত থাকবেই। ক্রপ সায়েন্স বিভাগের অধ্যাপক মু. আলী আসগর নিজ বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। এ বিষয় নিয়ে কিছুদিন আগে অধ্যাপক মো. খাইরুল ইসলাম তাকে হত্যার হুমকি প্রদান করেছিলেন। এমনকি অধ্যাপক আসগর থানায় জিডি করেছিলেন। কিন্তু তারপরেও গতকাল তাকে লাঞ্চিত করা হয়।

বক্তারা আরও বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি যেন অধ্যাপক খাইরুল ইসলামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার হয়। এছাড়া তার সদস্য পদ বাতিল করতে প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতি বক্তারা আহ্বান জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান চৌধুরী, শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, শামসুজ্জোহা চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

Reneta

প্রসঙ্গত, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগরকে বিভাগের আরেক অধ্যাপক খাইরুল ইসলাম শারীরিকভাবে লাঞ্চিত করেছেন বলে অভিযোগ উঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT