চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজা: ফাটল থেকে ধস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

২০১৩ সালে ২৪ এপ্রিল শুধু বাংলাদেশেই নয় বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিলো সাভারের রানা প্লাজা ধসের ঘটনা। আগের দিন আলোচিত ঐ ভবনটির পলেস্তারা খসে পড়লেও শ্রমিকদের কাজ করতে বাধ্য করে কারখানা কর্তৃপক্ষ। ফলে ঘটে যায় শিল্প ইতিহাসে তৃতীয় ভয়াবহতম এবং গার্মেন্টস শিল্পে ভয়াবহতম ট্র্যাজেডি।

রানা প্লাজার তিন তলা থেকে নয়তলা পর্যন্ত ৫টি পোশাক কারখানা ছিলো। তিন তলায় ছিলো নিউ ওয়েভ বটমস লিমিটেড। মূলত: এখান থেকেই ট্র্যাজেডির শুরু। এই কারখানাটিতে ইউরোপীয় ক্রেতাদের জন্য শিশুদের প্যান্ট তৈরি হচ্ছিলো।

এপ্রিল ২৩:  
সকাল পৌণে ১০টা: 
ভবনটির তিন তলার একটি পিলার থেকে সেলাই মেশিনের উপর কিছু পলেস্তারা খসে পড়ে, অনেক শব্দ ছিলো বলে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। সশব্দে পিলারে ফাটল তৈরির কারণে কারখানা কর্তৃপক্ষ প্রথমে শ্রমিকদের ছুটি দেওয়ার পরিকল্পনা করলেও পরে তা বাতিল করে।

Banglabid

সাড়ে ১২টা:
এর মধ্যে সাংবাদিকরা সেখানে ছুটে গেলে ভবনটির মালিক সোহেল রানা বলেন, পিলার থেকে চুল পরিমাণ প্লাস্টার খুলে পড়েছে। তিলকে তাল বানাচ্ছে মানুষ। আমরা ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে দেখে এসেছি। ইঞ্জিনিয়ার ‘এটা ঝুঁকিপূর্ণ না’ বলে জানিয়েছেন বলে দাবি করেন সোহেল রানা।

তিনি আরো বলেন, দু’য়েক দিনের মধ্যে প্লাস্টার ঠিক করে ফেলা হবে। তবে সোহেল রানা যে ইঞ্জিনিয়ারের কথা উল্লেখ করেন তিনি কোনো কর্তৃপক্ষ না। তিনি সোহেল রানারই নিয়োগ করা একজন বেসরকারি ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক খান। সোহেল রানার সঙ্গে তিনিও রানা প্লাজা ধস মামলার আসামী।

বেলা ৩টা:
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কবির হোসেন সরদার রানা প্লাজা পরিদর্শন করে সোহেল রানার প্রকৌশলীর বরাত দিয়ে জানান, তেমন অস্বাভাবিক কিছু ঘটেনি। একটা পিলারে সামান্য ফাটল, বিশাল আশংকার কিছু নেই।

Reneta

তবে কাজ-কর্ম বন্ধ রাখতে বলে শিল্প পুলিশ।

এপ্রিল ২৪: 
সকাল ৮টা:
শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছিলো। তাই রানা প্লাজার ভেতরে কারখানায় কাজ শুরু করতে অনিচ্ছা ছিলো অনেক শ্রমিকের। ভবনটির শপিং মলের সব দোকান এবং ব্র্যাক ব্যাংকের শাখা বন্ধ থাকায় ভবনের সামনে শুধু ৫টি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা ছিলেন। তাদের ভবনে ঢুকতে ইচ্ছা না থাকায় মাইকে ঘোষণা দিয়ে কাজে যোগ দিতে বলা হয়।

সাড়ে ৮টা:
তিন তলা থেকে নয়-তলা পর্যন্ত কারখানাগুলোর সবগুলো ফ্লোরেই কাজ শুরু হয়ে যায়। ফ্লোরে ফ্লোরে মাইকিং করে বলা হয়, ভবনটি ১৩ তলা ফাউন্ডেশন, মাত্র ৯ তলা হয়েছে। আতঙ্কিত হবেন না। দুর্ঘটনা কিছু ঘটলেও কমপ্লায়েন্সের লোকজন সবাইকে দ্রুত বের করে নিয়ে যাবে।

৮টা ৪০:
এমন ঘোষণার মধ্যেই আতঙ্কিত কিছু শ্রমিক ছোটাছুটি শুরু করে। বেরও হয়ে যায় কয়েকজন।

৮টা ৪৭:
কয়েক হাজার শ্রমিকসহ ধসে পড়ে রানা প্লাজা। ঘটে যায় শিল্প ইতিহাসে তৃতীয় ভয়াবহতম এবং গার্মেন্টস শিল্পে ভয়াবহতম ট্র্যাজেডি।

এই ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃত্যু হয় ১ হাজার ১শ’ ৩৫ জন তৈরি পোশাক কর্মীর। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪শ’ ৩৮ জনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT