চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানপ্রসবা সিরিজে ইংল্যান্ডকে আটকে শেষ হাসি কোহলির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

স্যাম কারেনের মহাকাব্যিক অপরাজিত ৯৫-কে হারের খাতায় ঠেলে জস বাটলারের ইংল্যান্ডের বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয়ে তিন ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে ঘরে রেখে দিলো বিরাট কোহলির ভারত। রোববার তারা টানা তৃতীয় ম্যাচে তিনশ পেরোনো সংগ্রহ গড়ে সিরিজ জয় নিশ্চিত করেছে।

প্রথম ওয়ানডেতে তিনশ পেরোনো ভারতের সাথে পাল্লা দিতে পারেনি ইংল্যান্ড, কোহলির দল জয় তোলে ৬৬ রানে। দ্বিতীয় ম্যাচে সেটি সুদ-আসলে পুষিয়ে দেয় সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৩৩৬ রান ২৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। শেষ ম্যাচেও তিনশ পেরোয় ভারত, সম্ভাবনা জাগিয়ে তিনশ পেরিয়ে সেটি অল্পের জন্য ছুঁতে পারেনি ইংল্যান্ড।

পুনেতে রোববার তৃতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ১০ বল হাতে রেখে ৩২৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ৯ উইকেটে ৩২২ পর্যন্ত যায় ইংল্যান্ড।

রোহিত শর্মাকে নিয়ে (৩৭ বলে ৩৭) ১৪.৪ ওভারে ১০৩ রানের জুটি গড়ে উদ্বোধনীতে ভারতকে ভালো শুরু দেন শেখর ধাওয়ান। কিন্তু ১৮ রানের মধ্যে রোহিত, কোহলি ১০ বলে ৭, ধাওয়ান ৫৬ বলে ৬৭ রানে দ্রুত ফিরে গেলে ধাক্কা খায় স্বাগতিকরা।

ধীরগতির লোকেশ রাহুল ১৮ বলে ৭ রানে সাজঘরে হাঁটা দিলেও রানের চাকা তখন সচল রেখে এগোনো রিশভ পান্ট সাজঘর রাখেন নির্ভার। দারুণ এক ফিফটি তুলে ৬২ বলে ৭৮ করে যান, ৫ চার ও ৪ ছক্কায় ইনিংস সাজিয়ে।

পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। কিন্তু রানের চাকা থমকে যেতে দেয়নি। ৫ চার ও ৪ ছক্কায় হার্দিক পান্ডিয়া ৪৪ বলে ৬৪, ক্রুনাল পান্ডিয়া ৩৪ বলে ২৫, শার্দূল ঠাকুর ২১ বলে ৩০ করে সংগ্রহ চ্যালেঞ্জিং জায়গায় নেন।

Reneta

মার্ক উড ৩টি, আদিল রশিদ নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট কারেন, টপলে, স্টোকস, মঈন ও লিভিংস্টোনের।

জবাব দিতে নেমে জেসন রয় ১৪, জনি বেয়ারস্টো ১, বেন স্টোকস ৩৫, জন বাটলার ১৫, লিয়াম লিভিংস্টোন ৩৬, মঈন আলি ২৯ রানের ইনিংসগুলো বড় করতে পারেননি।

মাঝে ঠিক ৫০ রানের ইনিংস খেলে যান ডেভিড মালান। ১৬৮ রানে একসময় ষষ্ঠ উইকেট হারিয়ে বসা ইংল্যান্ডের আশার পালে হাওয়া দিতে থাকেন স্যাম কারেন। রশিদকে (১৯) নিয়ে ৫৭ ও মার্ক উডকে (১৪) নিয়ে ৬০ রানের জুটি গড়ে ম্যাচ প্রায় ছিনিয়েই নিচ্ছিলেন।

শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ১৯ রানের। ৪৯তম ওভারে হার্দিক দেন ৫ রান। ওই ওভারে মার্ক উডের ক্যাচ ফেলেন শার্দূল, কারেনের ক্যাচ ফেলেন নটরাজন, দুটি সুযোগই হাতছাড়া হয় পরপর দু-বলে।

ইংলিশদের শেষ ওভারে দরকার পড়ে ১৪ রান। বল ওঠে নটরাজনের হাতে। কারেন প্রথম বলে দ্বিতীয় রান নিতে চেষ্টাই করেননি, নন-স্ট্রাইক প্রান্তে যেয়ে পিছলে পড়েন। কিন্তু উড ততক্ষণে মাঝ ক্রিজ থেকে ফিরতে যেয়ে হন রানআউট।

দ্বিতীয় বলে নতুন ব্যাটসম্যান টপলে এক রান নিয়ে কারেনকে দেন স্ট্রাইক। তৃতীয় বলে কারেন এক রান নিতে পারতেন, কিন্তু স্ট্রাইকপ্রান্তে থাকা নিশ্চিত করতে যেয়ে কোনো রান নেননি। চতুর্থ বলে একই ফল। তাতে শেষ ২ বলে ২টি ছয় দরকার পড়ে ইংল্যান্ডের। পঞ্চম বলে চার মেরে দেন কারেন। নো বল বা ওয়াইড না হলে ম্যাচ তখনই শেষ! শেষ বলে কারেন কেবল ১ রান নেয়ার সুযোগ গড়তে পেরেছেন।

শেষপর্যন্ত ৮৩ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন কারেন। ৯ চার ৩ ছয়ে সাজানো ইনিংস তার।

শার্দূল ঠাকুর ৪ উইকেট নিয়ে সেরা। ৩টি উইকেট নিয়েছেন অভিজ্ঞ ভূবনেশ্বর কুমার। টি নটরাজন ১ উইকেট নিতে ১০ ওভারে ৭৩ রান খরচ করলেও শেষের ওই ওভারের জন্য নায়ক বনে গেছেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারেনকোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT