চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাক-তুষারদের কীর্তি হেলাফেলার নয়: মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জাতীয় দলে আর কখনও খেলা হবে কিনা জানা নেই। সামনে নেই নতুন কোন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ একটা আছেও; বয়সের ভার ছাপিয়ে নিজেদের ছাড়িয়ে যাওয়া প্রত্যয় ধরে রাখা। তাতে বেশ ভালভাবেই জয়ী আব্দুর রাজ্জাক ও তুষার ইমরান। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান-উইকেটের দেশিয় কীর্তি গড়া এ দুজনকে ভবিষ্যৎ ক্রিকেটারদের অনুসরণ করতে বললেন মাশরাফী বিন মোর্ত্তজা। টাইগারদের ওয়ানডে অধিনায়ক স্মরণ করিয়ে দিলেন, রাজ্জাক-তুষারদের কীর্তি হেলাফেলার নয়।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তুষারা। চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার কীর্তি ছোয়ার কদিন পরই ৫০০ উইকেটের গর্বিত মালিক হয়েছেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। মাশরাফী সংবাদ মাধ্যমের সামনে এসেছেন শুক্রবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বলতে, সেখানে বলতে হল রাজ্জাক-তুষারকে নিয়েও। এত অবদান রাখার পর তাদের কতটুকু সম্মান দেয়া হচ্ছে সেটি নিয়ে।

‘খেলোয়াড়দের থেকে বলেন, অবশ্যই পাচ্ছে। একটু আগে বাসে আসার সময়ও আমরা তাদের নিয়ে কথা বলছিলাম। তুষার ১০ হাজার রান করেছে, রাজ্জাক ৫০০ উইকেট পেয়েছে। তাদের যে সম্মানটা মন থেকে দেয়া দরকার, খেলোয়াড়দের দিক থেকে দেয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বললেই আপনারা পরিষ্কার হবেন। আপনাদেরও কিছুটা দায়িত্ব থাকেই। যে বয়সে এসেছে, তাতে মনে করি না তাদের সামর্থ্য নেই। তাদের বয়স ৩৬-৩৭, কিন্তু এখনো ক্লাবের প্রতি নিবেদিতপ্রাণ। যে নিবেদন নিয়ে খেলে যাচ্ছে সেটা অনেক বড়, তাদের অনুসরণ করা উচিত। তাদের থেকে নতুন বা ইমার্জিং খেলোয়াড়দের অনেককিছু শেখার আছে।’

শুধু জাতীয় দলের খেলোয়াড়দের অনুসরণ করার মানসিকতা থেকেও বের হয়ে আসতে বললেন মাশরাফী। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করার আহ্বান থাকল টাইগার অধিনায়কের কণ্ঠে।

‘আমাদের মানসিকতা থাকে, সাকিব-তামিম-মাশরাফী-মুশফিকরা কী বলছে সেটা অনুসরণ করা। কিন্তু প্রথম শ্রেণিতে ৫০০ বা ১০ হাজার কোন হেলাফেলা নয়। এখনই করে ফেলবে, বিষয়টা এমন নয়। তাদের ১৭-১৮ বছর খেলতে হয়েছে। ক্রিকেট নিয়ে নিবেদন থাকলে কী করা যায় সেটা তাদের কাছ থেকে শিখে এসে এখানে খেলা উচিত।’

‘আন্তর্জাতিক ক্রিকেটই সব নয়। সুস্থ থেকে তারা এতদিন খেলে গেছে, তাদের যে সম্মানটা দেয়া দরকার খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা দিতে চাই এবং দিচ্ছি। হয়ত আনুষ্ঠানিক কিছু সম্ভব হয়নি। সবসময় তাদের নিয়ে আলোচনা হয়। ফার্স্ট ক্লাস যারা নতুন খেলছে, তারা তাদের অনুসরণ করবে। চার-পাঁচ হাজার রান করলে বুঝতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে চাপটা কী জিনিস। নতুনরা যেন মাঠে গিয়ে ওদের মানসিকতা নিয়ে খেলে।’ যোগ করেন মাশরাফী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তুষারমাশরাফীরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র

মে ১২, ২০২৬

হামের ধরন পরিবর্তন হয়েছে কি না পরীক্ষায় চিকিৎসকদের তাগিদ

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT