চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানের উদয়পুরে ২৭-২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতের রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ সর্বভারতীয় গণমাধ্যম গবেষক সম্মেলন ‘অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্স’- এআইএমসি ২০১৯।

‘ডিজিটাল কমিউনিকেশন এন্ড এমপাওয়ারমেন্ট ইমার্জিং অপরচুনিটিস এন্ড কি চ্যালেঞ্জেস’ শিরোনামে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আসর বসবে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর।

ভারতের রাজস্থান ভিত্তিক মিডিয়া অ্যাডভোকেসি সংগঠন লোক সংবাদ সংস্থান এই কনফারেন্সের আয়োজক। সহআয়োজক হিসেবে আছে উদয়পুরের এমএল সুখদিয়া ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও পশ্চিমবঙ্গের এডামাস ইউনিভার্সিটি।

এআইএমসি বাংলাদেশ মুখপাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান: এআইএমসি কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, গবেষক ছাড়াও বাংলাদেশের গণমাধ্যম গবেষকগণ এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের ডেলিগেট হিসেবে বিশেষ অতিথি হিসেবে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো: গোলাম রহমান।

কনফারেন্স চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব শ্রী কল্যান সিং কোঠারি এবং কো-চেয়ারম্যান পশ্চিমবঙ্গের এডামাস ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. উজ্জ্বল কে চৌধুরী জানিয়েছেন: এই সম্মেলনে ৩০০ মিডিয়া এডুকেটর, অ্যাকাডেমিয়ান, মিডিয়া ব্যক্তিত্ব ও কর্পোরেট কমিউনিকেশন স্পেশালিস্ট এবং সোশাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অংশ নিতে যাচ্ছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যোগাযোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব পি সাইনাথ, পুরান সি পান্ডে, প্রফেসর আশোক আগোরা, নীলাঞ্জনা ভাদুড়ি এতে প্যানেলে বক্তা হিসেবে থাকবেন। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভূটান, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে প্রতিনিধি অংশ নেবেন এই কনফারেন্সে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতরাজস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT