জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটককৃত অন্যরা হলেন, রাজশাহী মহানগর জামায়াতের আমীর প্রফেসর ড. আবুল হাশেম, সেক্রেটারি সিদ্দিক হোসেন, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নগরীর হেতেমখাঁ এলাকার একটি পাঁচতলা বাড়িতে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতারা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাড়িটি ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।







