চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক ফাঁকা বুলি আর কত?

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
৩:০১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
মতামত
A A

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘গণমানুষের দাবি নিয়ে বিএনপির কোনো কর্মসূচি নেই। দলটি গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। শুধু নিজেদের নেত্রীর মুক্তির আন্দোলন নিয়েই কথা বলে তারা।’

তাঁর কথা পুরোপুরি সত্য। কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফেরানোই তাদের একুশে ফেব্রুয়ারির শপথ।

সরকারের মন্ত্রী এবং বিএনপির মহাসচিবের এই মন্তব্য তাদের দুজনের রাজনৈতিক বক্তব্য কোনো সন্দেহ নেই। তারা তাদের লাইনেই কথা বলেছেন। কিন্তু সাধারণ মানুষের বেঁচে থাকা যেখানে কষ্ট সাধ্য হয়ে পড়েছে সেখানে এই বক্তব্য কতটুকু মানবিক, বোধগম্য নয়।

পত্রিকায় প্রধান শিরোনাম-রাজস্ব ঘাটতির ‘চাপ’ তেল চিনিতে। চিনির দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। বেড়েছে ভোজ্য তেলের দাম। চালের দাম বাড়ছে তো বাড়ছেই। পেঁয়াজের দাম একশ টাকার নিচে আদৌ আর কখনো নামবে কি না কেউ বলতে পারছে না। বাড়ছে মশলার দাম।

অভিজ্ঞ মহলের বক্তব্য-সরকার এখন বড় ধরনের রাজস্ব ঘাটতিতে আছে।
প্রশ্ন হচ্ছে রাজস্ব ঘাটতির কারণ কি? কাদের কারণে এই ঘাটতি? কারা ঘাটতিকে দিন দিন বাড়িয়েই চলেছে? তারা কারা? তাদের ব্যাপারে সরকারের চুপচাপ নীতি আর কতদিন চলবে?

তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি গণমানুষের দাবি নিয়ে কথা বলে না, তারা শুধু নেত্রীর মুক্তি নিয়ে ব্যস্ত। গণমানুষ আসলে কারা? যারা কোটি কোটি টাকার ঋণ নিয়ে আর ফেরত দেয় না। তারা? যারা ব্যাংক লুটপাট করে দিচ্ছে, তারা? যারা ফুটপাত দখল করে সরকার দলীয় পদ বাগিয়ে কোটি কোটি টাকা মাসে কামাচ্ছে, তারা? নাকি পোশাকশ্রমিক, স্কুল শিক্ষক, ছোটখাটো ব্যবসায়ী? কারা আসলে গণমানুষ? তাদের দাবি চাল-ডাল-তেল মশলার দাম কমানো। এই দাবি যতক্ষণ না পর্যন্ত বিএনপি তুলবে ততক্ষণ এর দাম কমবে না-বিষয়টা কি এরকম? তথ্যমন্ত্রী সাহেব কি এটাই বলতে চেয়েছেন? তারা কি অপেক্ষায় আছেন কখন বিএনপি গণমানুষের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করবে-তার পরদিনই এসবের দাম কমে যাবে?

Reneta

অর্থাৎ সরকার কি অপেক্ষায় আছে বিএনপি তাদের নেত্রীর মুক্তির দাবি বাদ দিয়ে যখনই গণমানুষের দাবির কথা বলবে তখনই চালের দাম কমে যাবে তেলের দাম কমে যাবে, রসুন পেঁয়াজের দাম কমে যাবে, ডালের দাম কমে যাবে?

তথ্যমন্ত্রীর ওই বক্তব্য তো এরকমও হতে পারতো বিএনপি গণমানুষের কথা বলে না। আমরা সরকার গণমানুষের কথা ভেবে চালের দাম কমিয়ে দিয়েছে। ডালের দাম কমিয়ে দিয়েছে। চিনির দাম স্থিতি রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে রাজপথ গরম রাখলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বেই।

গ্রাম্য মহিলাদের মতো- ওরা করেনি, তাই আমরাও করবো না। ওরা গণমানুষের কথা বলে আন্দোলন করেনি তাই নিত্যব্যবহার্য জিনিসপাতির দাম কমানো ব্যবস্থা নেব না-এই মানসিকতা যতক্ষণ না বদলাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব তো হবেই না। বরং বাড়বে।

রাজস্ব ঘাটতি কাদের জন্য? কাদের জন্য পেঁয়াজের জন্য বাড়লো? কারা কোটি কোটি টাকা এই সুযোগে কামিয়ে নিয়েছে তাদের একজনের ব্যাপারেও কোনো ব্যবস্থা নেয়া হয়েছে? হয়নি।

রাজনীতিতে টিকে থাকার কথা না ভেবে সাধারণ মানুষের কথা ভাবতে হবে সরকারকে। কখন বিএনপি আন্দোলন করবে। সেই অপেক্ষায় থাকলে দুর্ভিক্ষ কখন এসে যাবে কেউ টের পাবে না।
সাধারণ মানুষের কথা ভেবে ওইসব ফাঁকা বুলি বাদ দেয়াটাই ভালো।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ারাজস্ব ঘাটতি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনায় সেমিনার

জুন ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপা জেতা হল না বাংলাদেশের, সাফ চ্যাম্পিয়ন ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT