রাজধানীর পশ্চিম মালিবাগের একটি বাসা থেকে সৈয়দ মাহবুব সালমান ইমাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বাড়ির তিন তলার একটি ঘর থেকে সালমানের মরদেহ উদ্ধার করা হয়।
ভাড়াটিয়ারা জানিয়েছেন, সালমানের সঙ্গে প্রায়ই তার দুই বোন ও বোনের স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পুলিশের ধারণা, পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে সালমানকে হত্যা করা হয়েছে।
তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই ঘটনায় সালমানের বোন, বোনের স্বামী ও বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে।







