রাজধানীতে সুপ্রিম কোর্ট এলাকায় মৎস্য ভবনের সামনে বাস চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার। সে সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়ে ওই এলাকা অবরোধমুক্ত করে।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে বাসচালককে আটকের চেষ্টা চলছে। নিহত সাদিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






