রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের কাছে বাস চাপায় কাস্টমস’র গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম পাটোয়ারী নিহত হয়েছেন।
সোমবার রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে কমলাপুর আইসিটি অফিসে যাওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। ঘটনার সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের শাহরাস্তি গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম গত বৃহস্পতিবার কমলাপুর আইসিটিতে যোগ দিয়েছিলেন।







