চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৮
বাংলাদেশ, শিক্ষা
A A
সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়কে বিক্ষোভে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিক থেকেই ফার্মগেট ও উত্তরায় হাউজ বিল্ডিংয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। একই সাথে বাংলামোটরেও সড়ক অবরোধ করা হয়েছে।

ঢাকা কলেজের মোড় থেকে কলাবাগান পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এ সময় দ্রুতি পরিবহনের গাড়ি ভাংচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।। এছাড়াও একটি লেগুনা ভাংচুর করা হয় বলে জানা গেছে।

বর্তমানে ঢাকা কলেজের সামনে পুলিশ বেষ্টনির মধ্যে থেকেই বিক্ষোভ করছে ছাত্ররা।

সিটি কলেজের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সেখানেও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী তাঁতীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর শাহবাগ এলাকায়ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সকাল থেকে তাদের শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিতে দেখা যায়। রাস্তায় বসে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকে এবং স্লোগান দিতে থাকে।সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

Reneta

সড়কে নিরাপত্তার দাবিতে বুধবার বেলা ১১ টা থেকে ধানমন্ডির সায়েন্স ল্যাবের মোড়ে সড়ক অবরোধ করে সিটি কলেজ, রাইফেল স্কুল এন্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাব ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নানা প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান দেয়।সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

মিরপুর-১০, শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ডসহ মিরপুরের বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বিমানবন্দর থেকে উত্তরা পর্যন্ত পুরো রাস্তা অবরোধ এবং ওই এলাকায় গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রোববার জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের বাসটি মিরপুর থেকে আব্দুল্লাহপুর যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা দেয়।

ওই সময় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম (১৫) ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম (১৬) নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।বাস চাপা-শিক্ষার্থীর মৃত্যু-সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের ওই বাস দুই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাস্তাঘাটে গণপরিবহন না থাকার কারণে অনেকটাই চলাফেরাতে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষের। তবে জরুরী প্রয়োজনে ও অসুস্থ রোগীদের নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করছে শিক্ষার্থীরা।সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

আন্দোলনরত শিক্ষার্থীরা চ্যানেল অাই অনলাইনকে জানায়, ‘ধানমন্ডির পাঁচটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এক সঙ্গে এ অবরোধ পালন করছে। কিছুক্ষণ পর আমরা সবাই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা জানতে যাবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে এসেছে

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকসই গণতন্ত্রে নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT