চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইফা হত্যাকারীদের শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৪৩ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অবহেলায় সাংবাদিক রুবেল খানের কন্যা রাইফা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সদস্য আজিম নিহাদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন চ্যানেল আই ও দৈনিক আমাদের সময় এর কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, একুশে টিভির কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ, এসএ টিভির নিজস্ব প্রতিবেদক আহসান সুমন, জিটিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু ও দৈনিক পূর্বকোণের কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ।

বক্তারা বলেন, রাইফার ভুল চিকিৎসা ও অবহেলার বিষয়টি ইতোমধ্যে তদন্ত দল প্রমাণ পেয়েছে। সেই সাথে ম্যাক্স হাসপাতালেরও অনেকগুলো অনিয়ম ধরা পড়েছে। কিন্তু সুষ্ঠু তদন্তকে প্রভাবিত এবং ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ফয়সালের (বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক) মত চিকিৎসক নেতারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই অপতৎপরতা রুখতে সারাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ভুল চিকিৎসা ও অবহেলার নামে এই হত্যাকা- বন্ধ না হওয়া এবং রাইফা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত লড়তে হবে। অন্যথায় রুবেল খানের মত হাজারো বাবা-মা তার প্রিয় সন্তানটিকে অকালে হারাবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমুদ্রকণ্ঠের নিজস্ব প্রতিবদেক এস্তে ফারুক, সিবিএন ও সকালের কক্সবাজারের প্রধান প্রতিবেদক শাহেদ মিজান, দৈনিক হিমছড়ির প্রধান প্রতিবেদক ছৈয়দ আলম, সিপ্লাস টিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল আলম বাদশা, দৈনিক সকালের কক্সবাজারের সাদ্দাম হোসেন, দৈনিক ইনানীর সিরাজুল ইসলাম, দৈনিক কক্সবাজারের মুহিব্বুল্লাহ মুহিব, দৈনিক আপনকণ্ঠের মোহাম্মদ ফরিদ, দৈনিক হিমছড়ির তারেকুর রহমান আজাদ, দৈনিক কক্সবাজার প্রতিদিনের আবুল কাসেম, দৈনিক কক্সবাজার বাণীর মিজানুর রহমান, আপনকণ্ঠের ওসমান গণি, ফরিদ মিয়া, হেলাল উদ্দিন সাগর ও নুরুল হোসাইন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাইফা হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT