চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্যের ছড়াছড়ি, বৃহস্পতিবার ‘মুন্সিগিরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তির পর দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। ব্যবসা সফলতা ছাড়াও সিনেমাটি সমালোচকেরও প্রশংসা কুড়ায়। এবার এই নির্মাতা-অভিনেতা জুটি নিয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। আর মুক্তির জন্য বেছে নিলেন ‘আয়নাবাজি’র মুক্তির দিনটিকেই!

হ্যাঁ, ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকেই দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে দর্শক দেখতে পারবেন ‘মুন্সিগিরি’।

পোস্টারের পর মঙ্গলবার সন্ধ্যায় এলো শিবব্রত বর্মনের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা  ‘মুন্সিগিরি’র ট্রেলার। যেখানে বেশকিছু রহস্যের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।

ট্রেলারে পুরোদস্তুর পুলিশের একজন গোয়েন্দা চরিত্র মাসুদ মুন্সি হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। যিনি একজন সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্তে দায়িত্বরত। মৃত্যু রহস্য ঘাটতে গিয়ে নানামুখি জটের মুখে চঞ্চল।

শেষ পর্যন্ত কি খুনের রহস্য উদঘাটন করতে পারবেন, নাকি ঘটনা মোড় নিবে অন্য দিকে? জানতে হলে চোখ রাখতে হবে চরকির অ্যাপে!

চলতি বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটির ঘোষণা দেয়া হয়। তখন অমিতাভ রেজা জানিয়েছিলেন, এই সিনেমাটি ফ্র্যাঞ্চাইজি আকারে নির্মাণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বলিউডে যেমন ‘ধুম’, টালিউডের ‘ফেলুদা’ কিংবা হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের মতো করেই নির্মিত হবে ‘মুন্সিগিরি’।

Reneta

চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, পূর্ণিমা, আহসান হাবিব নাসিম, শবনম ফারিয়া প্রমুখ।

ট্রেলারে ‘মুন্সিগিরি’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআয়নাবাজিআহসান হাবিব নাসিমওয়েব ফিল্মগাজী রাকায়েতচঞ্চল চৌধুরীচরকিপূর্ণিমামুন্সিগিরিমৃতেরাও কথা বলেলিড বিনোদনশবনম ফারিয়াশহীদুজ্জামান সেলিমশিবব্রত বর্মনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT