চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রসুনে গজাবে নতুন চুল

ফারাহ মাহজাবিনফারাহ মাহজাবিন
১:৫৬ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৮
লাইফস্টাইল
A A

রসুন অতিপরিচিত এক নাম। জৈব গুণসম্পন্ন একটি ঝাঁঝালো সবজি। যা মসলা ও ভেষজ ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। রসুন ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়। 

হাজারো গুণের রসুন ত্বক থেকে ব্রণ দূর করতেও বেশ কার্যকর। তবে শুধু কি ত্বকের যত্ন? চুলের যত্নেও রসুনের রয়েছে বেশ কার্যকরী গুণ। রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। খুশকির সমস্যাও দূর করে।

চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি শুধু চুল পড়াই প্রতিরোধ করে না; সেইসঙ্গে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতেও সহায়ক।

শুধু তাই নয়, রসুন নতুন চুল গজাতেও সাহায্য করে বলে বিশেষজ্ঞদের অভিমত।
তাদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়। রসুনের রসে রয়েছে প্রচুর পরিমাণ এলিসিন যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

তাহলে জেনে নেওয়া যাক চুলের যত্নে রসুনের ব্যবহার সম্পর্কে

১. রসুনের প্যাক
একটি ডিমের সাদা অংশ ভাল করে ফেটে নিন। এরসাথে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ রসুনের রস মেশান। এবার প্যাকটি চুলে ভাল করে ম্যাসাজ করে লাগান। রসুনের সেলিনিয়াম ভিটামিন ই এবং ডিমের প্রোটিনের সাথে মিশে চুলের পড়া রোধ করে করে। এবং নতুন চুল গোজাতে সাহায্য করে। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।

Reneta

২. রসুন এবং তেল
তেল এবং রসুন উভয়ই সাহায্য করে নতুন চুল গজাতে। এমনকি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়াও  দূর করে দেয় রসুনের তেল। এক টেবিল চামচ রসুনের রসের সাথে আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা বা তারচেয়ে বেশি সময় এটি চুলে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

৩. রসুনের রস
রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। তবে এটি গোসলের আগে চুলে লাগিয়ে নিন। এটি মাথায় রেখে কিছু সময় অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এক্ষেত্রে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না যেন।

৪. কাঁচা রসুনের সিরাম
চুলপড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হল কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। ভাল ফল পাওয়ার জন্য এটি প্রতিরাতে ব্যবহার করুন।

৫. রসুন এবং অলিভ অয়েল
অলিভ অয়েলের বোতলে এক টুকরো রসুন দিয়ে দিন। এভাবে এক সপ্তাহ রাখুন। এরপর প্রতিদিন রাতে এই তেল চুলে ব্যবহার করুন। পরের দিন সকালে চুল শ্যাম্পু করে নিন। এটি ব্যবহারে কয়েক সপ্তাহের মাঝে পরিবর্তন দেখতে পাবেন।

৬. রসুনের কন্ডিশনার
প্রথমে রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করুন। এবার কন্ডিশনার সাথে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। আপনি চাইলে এতে রসুনের রসও মেশাতে পারেন। এটি চুল পড়া রোধ করতে সাহায্য করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুলরসুন
শেয়ারTweetPin4

সর্বশেষ

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬

লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় খনার মেলা

এপ্রিল ১৩, ২০২৬

বর্তমান সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে: ডা. শফিকুর রহমান

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT