চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপি-জামায়াতের কারসাজি ও ষড়যন্ত্র: শেখ পরশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন,  দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপি-জামায়াতের কারসাজি ও ষড়যন্ত্র রয়েছে। বেশিরভাগ ব্যবসায়ীদের অতীত ঘাটলে বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া যাবে বলেও জানান তিনি।

রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আপনারা জানেন যে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি রাজনীতি করতে চাচ্ছে এবং করছে। তাদের একটা বড় ইস্যু হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন, এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে মূল হোতা কারা। বেশির ভাগ ব্যবসায়ীরা তাদের অতীত ইতিহাস কী, তাহলে বুঝতে পারবেন এর পিছনে বিএনপির হাত আছে।

যুবলীগ নেতা-কর্মীদের জামাত-বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে সজাগ ও সচেতন থাকতে হবে জানিয়ে তিনি বলেন, যখনই আওয়ামী লীগের মাধ্যমে এদেশের মানুষের জীবন মান উন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে, তখনই এদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। স্বাধীনতার পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারি বিভিন্ন বিদেশী মহল কখনই চায় নাই এদেশের মেহনতি, দুঃখী মানুষ শান্তিতে থাকুক, ভালভাবে বেঁচে থাকুক, আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হোক।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমরা যুবলীগ বলতে চাই আমরা সবসময় নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের সংগঠন। এই সংগঠনটি কোন ক্যান্টনমেন্ট বা সামরিক জান্তা থেকে জন্ম হয়নি। এই সংগঠনের জন্ম হয়েছে গণমানুষের কথা বলতে বলতে, মানুষের অধিকার আদায়, সংগ্রামের মাধ্যমে। সুতরাং ভূ-রাজনৈতিক কারণে এটা কখনো তারা চায়নি।

আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থেই পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে আর্বিভূত হয়েছে শেখ পরশ বলেন,  এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোন ছোট ঘটনা নয়, আমরা দেশ হিসেবে ছোট হতে পারি। কিন্তু আমরা মর্যাদাশীল দেশ। দারিদ্রের হার যেখানে ৪০% ছিল, সেখানে হ্রাস পেয়ে ২০% নেমে এসেছে। আজকে মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ণসহ প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

Reneta

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, এই যুবলীগ মনবতার যুবলীগ, এই যুবলীগ মানুষের কল্যাণে কাজ করবে। এখানে কোন দখলদার, চাঁদাবাজের স্থান হবে না, যদি কেউ যুবলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিযুবলীগের চেয়ারম্যানশেখ পরশশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বুথে ভিড়, মাঠে সংঘর্ষ: পশ্চিমবঙ্গের নির্বাচনে দ্বৈত চিত্র

এপ্রিল ২৪, ২০২৬

দরজা বন্ধ, ইতিহাস খোলা: খাপড়া ওয়ার্ডের রক্তাক্ত সকাল

এপ্রিল ২৪, ২০২৬
হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

এপ্রিল ২৪, ২০২৬
শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

এপ্রিল ২৪, ২০২৬
প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT