চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে তারাবিহ’র নামাজের উপকারিতা

আবু সুফিয়ানআবু সুফিয়ান
৮:২০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

রমজানের তারাবিহ রোজা রাখার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে একটি ছাড়া যেন আরেকটি পূর্ণতা পায় না। রমজানে রাতে মুমিনগণ জামাতের সাথে এই নামাজ আদায় করেন।  আল্লাহকে সন্তুষ্ট করার এক অনন্য মাধ্যম তারাবিহ নামাজ।

আমরা জানি, তারাবিহ শব্দটি আরবি। এর বাংলা প্রতিশব্দ  আরাম করা, বসা বা বিশ্রাম নেয়া। রমজান মাসে ইশার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই নামাজ আদায়ের সময় বিদ্যমান থাকে। তারাবিহ নামাজ ইশার নামাজ আদায়ের পর বিতর নামাজের আগে পড়া উত্তম।

চার মাযহাব তথা হানাফী, শাফেয়ী, মালেকী, হাম্বলি মাযহাবের চার ইমামসহ ফোকাহায়ে কেরাম বলেছেন, রোজাদার নারী-পুরুষের জন্য তারাবিহ নামাজ পড়া সুন্নাত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে নিয়মিত এ নামাজ আদায় করতেন। কাজেই নামাজের গুরুত্ব অশেষ। তবে ফরজের ন্যায় এটি আবশ্যক নয়।

হাদিসের দ্বিতীয় বিশুদ্ধ গ্রন্থ সহীহ মুসলিমের এক হাদীসে এসেছে, নবী করিম (সা.) অঘোষিতভাবে মাত্র তিন দিন জামাতের সাথে তারাবিহ নামাজ আদায় করছিলেন। তাঁর এই আমলের প্রতি সাহাবাগণ এত বেশি ঝুঁকে পড়েন, যেন মসজিদে ভীড় জমে গেছে।  সাহাবাদের এমন আগ্রহ  দেখে  তিন আশঙ্কা করলেন, উম্মতের উপর এ আমল ফরজ হয়ে যেতে পারে। আর তাই উম্মতের কষ্টের কথা বিবেচনা করে জামাতে তারাবিহ আদায় বন্ধ করে দেন।

নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, এক রাতে রাসূলুল্লাহ (সা.) মসজিদে তারাবিহ নামাজ পড়লেন। সাহাবাগণও তাঁর সাথে উপস্থিত ছিলেন। এরপর দ্বিতীয় রাতে মুক্তাদির সংখ্যা বেড়ে গেল। পরবর্তীকালে তৃতীয় ও চতুর্থ রাতে আল্লাহর রাসূল (সা.) মসজিদে আসলেন না। পরে সকালে সবাইকে লক্ষ করে বললেন, আমি তোমাদের আগ্রহ ও উপস্থিতি লক্ষ করেছি, কিন্তু এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাবে। সেই আশঙ্কায় আমি তোমাদের মাঝে আসিনি।

মানবতার মুক্তির দিশারী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহ নামাজকে সুন্নাত করেছি। যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবিহ নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমন পবিত্র হবে, যেমন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়।’ ( সুনানে নাসায়ী, পৃষ্ঠা: ২৩৯)।

Reneta

পরবর্তীকালে নবী করিম (সা.) এর সাহাবাগণ স্বতন্ত্রভাবেই তারাবিহ নামাজ আদায় করে আসছিলেন। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) এর সময়ে একরাতে মসজিদে গিয়ে তিনি দেখতে পেলেন, লোকেরা একাকী বিচ্ছিন্ন( অসুন্দর)অবস্থায় তারাবিহ নামাজ আদায় করছেন। এটি হযরত ওমর (রা.) কে কিছুটা চিন্তায় ফেলল। তিনি ভাবলেন,  এখন আর  এই আমল ফরজ হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এক ইমামের পিছনে সবাই একত্র হয়ে জামাতে তারাবিহ নামাজ আদায় করলে সন্দর ও সুশৃঙ্খল দেখা যাবে এবং মুমিনের কাছে এর গুরুত্বও বাড়বে।

এখনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, হযরত ওমর(রা.) এর সময় থেকেই তারাবিহ নামাজ জামাতে পড়ার প্রচলন শুরু হয়। এবং সেটি সংখ্যায় ছিল বিশ রাকাত।

আবার তারাবিহ নামাজ আট রাকাতের কথাও হাদিসে বলা হয়েছে।  হযরত আবু সালমা ইবনে আবদুর রহমান বলেন, তিনি উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে জিজ্ঞাসা করলেন, রমজান মাসে নবী করিম (সা.) এর নামাজ কেমন হতো? জবাবে তিনি বললেন,  রমজান মাসে এবং অন্য মাসে রাসূলুল্লাহ (সা.) এগারো রাকাতের বেশি পড়তেন না। এমনভাবে তিনি চার রাকাত নামাজ পড়তেন, এর দীর্ঘতা ও সৌন্দর্য সম্পর্কে কী বলব!

এরপর আবার চার রাকাত এমনভাবে পড়তেন, যেন এর দীর্ঘতা ও সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর তিনি তিন রাকাত নামাজ পড়তেন। আয়েশা (রা.) নবী করিম (সা.) কে জিজ্ঞাসা করলেন, আপনি কি বিতর নামাজ পড়ার আগে ঘুমাচ্ছেন? নবী করিম (সা.)  জবাবে বললেন, আয়েশা আমার চোখ নিদ্রিত হয় কিন্তু সজাগ থাকে। [সহীহ মুসলিম, হাদিস নং ৭৭৮/১২৫]

নাতিদীর্ঘ আলোচনার শেষ প্রান্তে এসে বলব, যেহেতু তারাবিহ সুন্নাত নামাজ। সুতরাং কোন কারনে না পড়তে পারলে অসুবিধা নেই। তবে তারাবিহ নামাজ পড়ার জন্য রোজাাদারের সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। কেনন কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। হে আরশের মালিক, বিশ্ব জগতের প্রতিপালক, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান প্রভু আমাদের সকলের রমজানের সবগুলো রোজার পরিপূর্ণ হক আদায় করে রাখার তাওফিক দিন। আমাদের সাহরি, ইফতারী, তারাবিহ, তাহাজ্জুদ কবুল করুন। আমীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারাবিহ নামাজরমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT