চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে অমুসলিমদের সৌজন্যতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, ধর্ম ও জীবন, লাইফস্টাইল
A A
রমজান-রোজা-অমুসলিম

বিশ্বের মোট ৭.৬ বিলিয়ন জনগোষ্ঠীর ২৪ শতাংশ অর্থাৎ প্রায় ১.৮ বিলিয়ন প্রতি বছরের মতো এবারও পুরো একমাসের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করছেন।

কিন্তু মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র এই মাসটিতে একজন অমুসলিম হিসেবে কি আপনার এমন বিশেষ কিছু করা উচিত, যাতে সারাদিন রোজা রেখে অভুক্ত থাকা আপনার মুসলিম বন্ধু, সহকর্মী বা বন্ধুর মতো প্রতিবেশীর সামনে বেকায়দা কোনো আচরণ করে ‘অনুভূতিহীন’ হিসেবে নিজেকে উপস্থাপন করতে না হয়?

উত্তর হলো: না। আপনি একজন সহানুভূতিশীল, যত্নশীল মানুষ, এটাই যথেষ্ট। কিন্তু তারপরও যদি নিচের কয়েকটি বিষয় জানা থাকে, তাহলে রমজানের সময় নিজের বিবেককে দুশ্চিন্তামুক্ত রাখতে আপনার জন্য সহজ হবে।

# রোজাদারের সামনে আপনি খেতে পারেন, তবে…
বিশ্বজুড়ে রমজানের টানা ২৯/৩০ দিন মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার এবং পানি থেকে দূরে থাকবে। কিন্তু তার মানে এই নয় যে চক্ষুলজ্জার খাতিরে আপনিও না খেয়ে থাকবেন। পরিচিতদের সামনে আপনি খেতেই পারেন।

তবে খুব ভালো হয় যদি যেখানে সেখানে না খেয়ে খাবার গ্রহণের নির্ধারিত জায়গায়, অর্থাৎ প্যান্ট্রি, ক্যান্টিন বা রেস্টুরেন্টের মতো স্থানে খাবারটা খান। রোজাদারের সামনে খাবার খেলেও তিনি কিছু বলবেন না, কিছু মনেও করবেন না হয়তো। কিন্তু নির্ধারিত স্থানে গিয়ে খেলে হয়তো একটু খুশি হবেন।

# রোজা থাকতে হবে না, তবে ইফতারে আপনি আমন্ত্রিত
আপনি অমুসলিম হয়েও যদি সারাদিন উপোস থেকে বুঝতে চান রোজা রাখতে আসলে কেমন লাগে, সেটা আপনি করতে পারেন। কিন্তু এর আসলে দরকার নেই। আপনার সবচেয়ে কাছের বন্ধুটিও এমনটা চাইবেন না।

Reneta

কিন্তু আপনি চাইলেই দিনশেষে ইফতারে মুসলিমদের সঙ্গে অংশ নিতে পারেন। এতে বরং সবারই ভালো লাগবে।

# রমজানের শুরু-শেষ জানাটা জরুরি না
রমজান মাসের শুরু ও শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। দিনটি ক্রিসমাস বা থ্যাংকসগিভিংয়ের মতো আগে থেকে পুরোপুরি নিশ্চিতভাবে নির্ধারিত থাকে না। তাই আপনি যদি বিশেষ করে কোনো মুসলিম প্রধান দেশে না থাকেন এবং না জানেন রমজান কবে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, তবে সেটা মোটেও আপনার দোষ নয়।

# কিন্তু জানলে একটু বুঝতে চেষ্টা করবেন প্লিজ…
এই জটিলতাটা হতে পারে মূলত মুসলিম প্রধান নয় এমন দেশগুলোতে। আপনি রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা খেয়াল রাখবেন না এটাই স্বাভাবিক। তাই যদি আপনার কোনো সহকর্মী বা অধীনস্থ কর্মী এসে বলেন: ‘আমি আগামীকাল থেকে একটু আগে এসে আগে চলে যেতে চাইছিলাম’, তার অনুরোধটা রাখার চেষ্টা করবেন।রমজান-রোজা-অমুসলিম

# কফি খাবেন? সঙ্গী হতেই পারি
সিয়াম পালন অবস্থায় একজন মুসলিম কিছুই খেতে পারবেন না, এমনকি পানিও নয়। তবে আপনি চাইলে আপনার বন্ধু বা সহকর্মীটি সানন্দেই আপনার দৈনিক কফি খাওয়ার সময় সঙ্গ দিতে সাথে গিয়ে বসতে পারেন। এতে তো কোনো বাধা নেই।

# তবে একটু দূরত্ব থাকতেই পারে
সারাদিন কোনো খাবার বা এক ফোঁটাও পানি না খেয়ে থাকলে বেশিরভাগ মানুষের মুখে স্বাভাবিকভাবেই এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়, তা সে যতই পরিচ্ছন্ন থাকুক না কেন। এই প্রক্রিয়াকে বলা হয় ‘হ্যালিটোসিস’। তাই এ সময় আপনার খুব কাছের মুসলিম বন্ধুটিও যদি একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলেন, সেটা নিয়ে মন খারাপ করবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজানরোজাসিয়াম সাধনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT