চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণেশ ঠাকুরের জন্য প্রবাসীদের ‘বাদ্যহারা বাউলা গান’

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:৩৬ পূর্বাহ্ন ২৯, মে ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
রণেশ

দুর্বত্তদের আগুনে ঘর পুড়েছে সুনামগঞ্জের বাউল রণেশ ঠাকুরের। পুড়ে গেছে বাদ্যযন্ত্র আর ৪০ বছর ধরে জমানো গানের সংগ্রহশালা।

ঘর ও মনপোড়া এই শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রণেশ ঠাকুরের সহায়তায় তারা আয়োজন করেছেন লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর। ‘বাদ্যহারা বাউলা গান’ নামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে ৩০ মে শনিবার।

এতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করবেন। অংশ নেবেন বৃহত্তর সিলেট অঞ্চলের বাউল শিল্পীরাও। আয়োজকেরা জানিয়েছেন, বাদ্যযন্ত্র ছাড়া এই ব্যতিক্রমী কনসার্টে বাউল রণেশ ঠাকুরের প্রতি সংহতি জানাবেন শিল্পী বাপ্পা মজুমদার, বাউল শফি মন্ডল, শিল্পী আশিক, পিন্টু ঘোষ, জলের গানের রাহুল আনন্দ, শিল্পী কনক আদিত্য, মেঘদলের শিবু কুমার শীল, অবসিকিউর ব্যান্ডের সৈয়দ হাসান টিপুুু, বাউলা’র প্রকাশ, কানাডা থেকে আশিকুজ্জামান টুলু, যুক্তরাষ্ট্র থেকে তাজুল ইমাম, লন্ডন থেকে অমিত দে, গৌরী চৌধুরী, ক্ষ ব্যান্ডের সোহিনী আলম, অষ্ট্রেলিয়া থেকে পারমিতা দে, জার্মানী থেকে শবনম সুরিতা ডানা, ভারত থেকে দোহার ব্যান্ডের রাজীব, সিলেটের বাউল সূর্যলাল দাস, বাউল বশীর উদ্দিন সরকার এবং বাউল রণেশ ঠাকুরও গান করবেন।

করোনাভাইরাস সঙ্কটের কারণে যেহেতু খোলা মাঠে জনসমাগম করে কনসার্ট করা সম্ভব নয়, তাই ফেসবুকের মাধ্যমেই এই লাইভ কনসার্টের আয়োজন করেছেন আয়োজকরা। এতে শিল্পীরাও নিজের বাসা থেকে কনসার্টে অংশ নিতে পারবেন এবং বিশ্বের সবপ্রান্তের দর্শকরা একসাথে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

লাইভ কনসার্টের সমন্বয়ক উজ্জ্বল দাশ বলেন, বাউল রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিংসযোগের প্রতিবাদ জানানোর পাশাপাশি এই বাউলের দুর্দিনে তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কেবল রণেশ ঠাকুর নয়, এই করোনা-আপদকালে সঙ্কটে থাকা সকল বাউল শিল্পীদের পাশে দাঁড়ানো ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করারও চেষ্টা চালাচ্ছি আমরা।

বিলেত প্রবাসী শিল্পী গৌরী চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বাউল রণেশ ঠাকুরসহ বাউলদের জন্য ফেসবুক ফান্ডরাইজিং শুরু করেছেন। প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন এই শিল্পী।

Reneta

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই লাইভ কনসার্ট আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে- সিলেটটুডে২৪, নগরনাট ও দাশ এন্ড কোং.। ৩০ মে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা, কানাডা সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় বেলা ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানটি এই তিনটি ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হবে।

প্রসঙ্গত, গত ১৭ মে মধ্যরাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্টকানাডাবাউলরণেশ ঠাকুরসুনামগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ম্যাচ সেরা লিওনেল মেসি

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব জনপ্রিয় হিল স্টেশনেই আছে ‘মল রোড’, কিন্তু কেন?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT