কন্ডিশন কাজে লাগিয়ে রঙ ছড়ানোর আভাস দিয়েছিলেন ত্রিদেশীয় সিরিজ থেকে। ঘাসের উইকেটে সহজাত গতি আর সুইংয়ে দক্ষতা দেখান। ইংল্যান্ডে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে নিজের প্রথম ওভার থেকে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।
প্রথম বলেই এদিন রোহিত শর্মাকে (১) বোকা বানান রুবেল হোসেন। অফস্টাম্পের বাইরের বলে পাঞ্চ করতে যান রোহিত। শর্ট অব লেন্থের বল ছিল। সেই সঙ্গে কিছুটা স্লোয়ার। ভেতরের কানা নিয়ে বল স্টাম্প খেয়ে নেয়।
প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করায় বাংলাদেশ এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিশ্রামে থাকায় সাকিব আল হাসান টস করতে আসেন।
পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ছিলেন না। এদিন তাকে রাখা হয়েছে। ভারত যুবরাজ সিংকে নিয়ে দল সাজিয়েছে।







