বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের পরাজয়ে শেষ চার নিশ্চিত হয়েছে রাজশাহী কিংসের।
রাজশাহী কিংস ১২ ম্যাচে ছয় জয় আর ছয় পরাজয়ে পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করলো। চিটাগং ভাইকিংসও শেষ চার নিশ্চিত করছে।
তবে রংপুর এবং খুলনার শেষ চারে ওঠা নির্ভর করবে পরের ম্যাচের ওপর। ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচে যদি খুলনা জয়লাভ করে তাহলে রংপুরকে বিদায় নিতে হবে।
তবে খুলনা যদি হেরে যায় তাহলে শেষ চারে চলে যাবে রংপুর রাইডার্স।
কুমিল্লার বিপক্ষে রংপুরের পরাজয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে গেল বিপিএলের পরবর্তী রাউন্ডে রাজশাহীর খেলা। আজকের পরবর্তী ম্যাচে যদি ঢাকা জয় লাভ করে তবে প্লে অফে আমাদের প্রতিপক্ষ হবে রংপুর এবং খুলনা জয় পেলে আমরা মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংসের।







