চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের তারাগঞ্জে ১ ঘণ্টায় আড়াই লাখ বৃক্ষরোপণের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৬
পরিবেশ
A A

রংপুরের তারাগঞ্জ উপজেলাকে সবুজ করতে আড়াই লাখ ফুল, ফল ও ভেষজ গাছের চারা
রোপণ করা হয়েছে। উপজেলার সড়ক-মহাসড়কে এক ঘণ্টার ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিসহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সকালে সূর্য ওঠার সাথে সাথে কোঁদাল-কাস্তে, বাঁশের খুঁটিসহ বিভিন্ন সরঞ্জাম হাতে তারাগঞ্জের সড়ক-মহাসড়কে নেমে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অনুধাবন করেই স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছিলেন সবাই।

শিশু কিশোর তরুণ-তরুণী আবাল বৃদ্ধ বনিতা সবার মুখে যেন ছিল পরিবেশ রক্ষার সুর। সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে একযোগে মাইলের পর মাইল সারিবদ্ধ থেকে সড়ক মহাসড়কের দু’ধারে হাতে গাছ নিয়ে ঘড়ির কাটা সকাল ৭টা বাজতেই সবাই গাছ লাগানো শুরু করে।

এরআগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলদ গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ জনপ্রতিনিধিরা। কর্মসুচিতে অংশ নিতে বাদ্যযন্ত্র, জনসচেতনতা শ্লোগান সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ ছড়িয়ে পড়ে সড়ক মহাসড়কের বিভিন্ন রাস্তায়।

উপজেলা প্রশাসনের ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় সকাল ৭টায় শুরু হয়ে চলে ৮টা পর্যন্ত । এ বৃক্ষরোপণ উৎসবে প্রায় ৩০ হাজার মানুষ ১৫৩টি রাস্তার পাশে ১৪ প্রজাতির ফুল, ১৪ প্রজাতির ফল ও ৬ প্রজাতির ভেষজ গাছের চারা রোপন করেন। এলজিএসপি’র আর্থিক সহায়তায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, নার্সারিসহ সাধারণ মানুষের দেয়া এসব গাছ লাগানোর মাধ্যমে ইতিহাস গড়ল তারাগঞ্জবাসী।

বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, সবুজ রংপুর বিভাগ গড়ে আমরা দেশে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জনগনকে গাছ লাগানোর কাজে উৎসাহিত করতে চাই।

Reneta

জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেন, সবুজ অরণ্য গড়ে জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসন ২০০০-২০২১ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি  গ্রিনিচ বুকে স্থান করার লক্ষ্য নিয়ে এ আয়োজনে সম্পৃক্ত হয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা বলেন, দীর্ঘ তিনমাস ধরে সবুজ তারাগঞ্জ গড়তে কেযোগে সবাইকে নিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলাফল আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে চাই। ৫টি ইউনিয়ন নিয়ে রংপুরের সবচেয়ে ছোট উপজেলা তারাগঞ্জ। বিশ্বব্যাপী যখন গাছ কাটার মহা উৎসব চলছে সেই সময়ে গাছ লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ মুগ্ধ করেছে সবাইকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃক্ষরোপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT