রংপুর মেডিক্যাল কলেজের দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি এবং জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
শুক্রবার এক বিবৃতিতে তিনি দুর্নীতি ও আত্মসাতের সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
রাঙ্গা বলেন: তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে রংপুর মেডিক্যাল কলেজে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসবে।
মামলার ভয়ে পলাতক শিক্ষক ও কর্মকর্তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন মসিউর রহমান রাঙ্গা।







