চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন কেলেঙ্কারিতে পদত্যাগপত্র দিলেন চিলির সব বিশপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
চিলি-বিশপ-যৌন নিপীড়ন-পোপ ফ্রান্সিস

শিশুদের যৌন নিপীড়ন এবং তা ধামাচাপা দেয়ার কেলেঙ্কারির জেরে চিলির ৩৪ জন রোমান ক্যাথলিক বিশপের সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্যাথলিক সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কাছে।

এমনকি তারা ভুক্তভোগী ও চার্চের কাছে ক্ষমা চেয়েছেন তাদের ‘গুরুতর ভুল এবং সত্য গোপন করার জন্য।

টানা তিনদিনের আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিশপ লুই ফারনান্দো রামোস পেরেজ এবং হুয়ান ইগনাসিও গোনজালেজ এরাজুরিজ।

তবে পোপ ফ্রান্সিস বিশপদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা তা এখনো জানা যায়নি।

কোনো দেশের উচ্চ পর্যায়ের খ্রিস্টান ধর্মগুরুরা এক সঙ্গে পদত্যাগ করতে চাওয়ার ঘটনা এই প্রথম।

যৌন নির্যাতনকারী এক যাজকের পক্ষে সাফাই দেয়া এবং বিষয়টি ধামাচাপা দেয়ার ঘটনায় অভিযুক্ত চিলির এক ধর্মগুরুকে তিন বছর আগে বিশপের পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকে ব্যাপক সমালোচিত হন পোপ ফ্রান্সিস।

Reneta

গত জানুয়ারিতে পোপ দুঃখ করে বলেন, এই কেলেঙ্কারির কারণে কষ্ট আর লজ্জায় পড়েছেন তিনি। পোপের এই বক্তব্যে নড়ে ওঠে চিলির ক্যাথলিক চার্চ।

এই ঘটনার কেন্দ্রে বিশপ হুয়ান বারোস। তার বিরুদ্ধে অভিযোগ, ক্যাথলিক চার্চে নিজের পদমর্যাদাকে ব্যবহার করে তিনি তার গুরু ক্যাথলিক যাজক ফারনান্দো কারাদিমার বিরুদ্ধে যৌন নির্যাতনের একটি চলমান তদন্ত বন্ধ করেছিলেন।

ফাদার কারাদিমা ছিলেন খুবই প্রভাবশালী একজন যাজক। ভ্যাটিকানের তদন্তে ১৯৭০ ও ৮০’র দশকে কমবয়সী ছেলেদের যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে আজীবন ‘প্রায়শ্চিত্ত ও প্রার্থনা’র শাস্তি দেয়া হয়। অনেক পুরনো ঘটনা হওয়ায় ফাদার কারাদিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়নি।

হুয়ান বারোসের বিরুদ্ধে এই অভিযোগ সম্পর্কে জানার পরও তাকে বিশপ হিসেবে নিয়োগ দেন পোপ ফ্রান্সিস। কারণ হিসেবে বলেন, হুয়ান বারোস নিজে যৌন নিপীড়নে যুক্ত ছিলেন না।

চিলি-বিশপ-যৌন নিপীড়ন-পোপ ফ্রান্সিস
বিশপ হুয়ান বারোস

অভিযোগ ও সমালোচনার মুখে গত তিন বছরে বেশ কয়েকবার পদত্যাগ করার চেষ্টা করেছেন বিশপ বারোস। কিন্তু প্রতিবারই তার পদত্যাগপত্র ফিরিয়ে দিয়েছেন। পোপের দৃষ্টিতে বিশপ বারোস ছিলেন নির্দোষ।

এমনকি জানুয়ারিতে চিলি সফরের সময় বিশপ বারোসের পক্ষে পোপ বলেন, সত্য প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘অপবাদ’ আখ্যা দেয়া উচিত। সাংবাদিকদের তিনি বলেন, ‘যেদিন তারা বিশপ বারোসের বিরুদ্ধে আমাকে প্রমাণ এনে দেখাবে, সেদিন আমি এ ব্যাপারে বলব। তার বিরুদ্ধে একটা প্রমাণও নেই। এগুলো সব অপবাদ। বুঝতে পেরেছেন?’

তখনই পোপ ফ্রান্সিসের বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়।

এর কিছুদিন পরই পোপ যৌন নিপীড়নের শিকারদের নিজের বক্তব্যের মাধ্যমে আঘাত করার কারণে দুঃখপ্রকাশ করেন। জানুয়ারির শেষদিকে তিনিই ভ্যাটিকানের যৌন নির্যাতন বিষয়ক সর্বোচ্চ বিশেষজ্ঞকে চিলি পাঠান বিষয়টি তদন্ত করার জন্য। তদন্তে উঠে আসে বিশপ বারোসের সম্পৃক্ততার বিষয়টি।

এবার বিশপ হুয়ান বারোস পদত্যাগ করতে চাইলে পোপ তা গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিলিপোপ ফ্রান্সিসশিশু যৌন নির্যাতন
শেয়ারTweetPin1

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT