ঘটনাটি প্রায় বছর চারেক আগের। ২০১৩ সালে ডিজে ডেভিড মুলার দ্বারা যৌন হয়রানির শিকার হন সংগীতশিল্পী টেইলর সুইফট। ২০১৫ সালে মার্কিন ফেডারেল আদালতে এ নিয়ে মামলা ঠুকে দিয়েছিলেন সুইফট। অবশেষে আদালতের কাছে টেইলর সুইফট বিবরণ দেন সে ঘটনার। এতে বলা হয়, কনসার্ট শেষে ছবি তোলার সময় খুব অশালীনভাবে সুইফটের শরীরের ভেতর হাত ঢুকিয়ে দেন মুলার। এই ঘটনাকে স্পষ্ট যৌন হয়রানি হিসেবেই দেখছেন সুইফট। এ ধরণের অভিজ্ঞতাকে রীতিমত তিক্ত ও ভয়ংকর বলে মনে হয়েছে তার কাছে।
সুইফট বলেন, ‘সে নিশ্চিত ভাবেই আমার শরীরকে তার দখলে আনতে চেয়েছিল। অনেক্ষণ ধরে রাখতে চেয়েছিল।’ কিন্তু মুলার এই অভিযোগ অস্বীকার করে পাল্টা মামলা করেছিলেন। আদালতে তারই জবাব দেন সুইফট।
এদিকে আদালত ঘটনার ছবি প্রকাশ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিলেও টিএমজেড একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় মুলার এবং আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে। আর মুলারের হাত টেইলরের শরীরের পিছনে দেখা যাচ্ছে। এবিসি।








