চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব আচরণ আপনাকে অন্যের কাছে অপ্রিয় করে তোলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

কেউ কেউ মনে করেন কারো কাছে পছন্দের মানুষ হয়ে উঠাটা মানুষের জন্মগত ব্যাপার। সুন্দর চেহারা, জন্মগত কিছু সামাজিকতা আর মেধার ভিত্তিতেই তারা অন্যদের কাছে পছন্দের মানুষ হয়ে উঠেন। তবে অন্যের কাছে নিজেকে পছন্দের মানুষ করে তোলাটা কেবল বিশেষ সচেতনতা, কিছুটা মেধা এবং অন্যদেরকে বুঝতে পারার ক্ষমতা থাকলেই সম্ভব।

জেনে নিন কোন কোন বিষয়গুলো আপনাকে অন্যের কাছে আরো বেশি অপছন্দের মানুষ করে তুলবে।

নিজের কথা প্রকাশ করা: সেটা ভালোভাবেই হোক বা খারাপভাবে। এটা মানুষ সবসময় ভালোভাবে নেয় না। নিজের কথাটা সেভাবে সামনে নিয়ে আসার মধ্যে দিয়ে আপনি বরং অন্যদের অপছন্দেরই মানুষ হয়ে উঠেন। যেমন যে ছেলেটি নিজের ডায়েট প্ল্যান নিয়েও মজা করছে অন্যরা ভাবতে পারে সে নিজেকে কতটা ফিট সেটা প্রমাণ করার চেষ্টা করছে। তাই সেটাও একটু বুঝে শুনেই করা উচিত।

খুব বেশি সিরিয়াস থাকা: অনেকেই সাধারণ কোনো বিষয় নিয়েও খু্ব বেশি সিরিয়াস হয়ে পড়েন। মানুষ তাদের বেশি পছন্দ করে যারা কাজটাও ঠিকভাবে শেষ করেন আবার সবার সঙ্গে মজা করার যোগ্যতাও রাখেন। কাজের ক্ষেত্রেও যেমন তারা সিরিয়াস তেমনই তারা বন্ধুভাবাপন্ন। তারা তাদের সহকর্মীদের সঙ্গেও যেমন একটা ভালো সম্পর্ক বজায় রাখে তেমনই তারা মনে রাথে মানুষ তাকে গত সপ্তাহে কি বলেছিল। একইভাবে কাজও তাদের কাছে সমান প্রয়োজনীয়।

যথেষ্ট প্রশ্ন না করা: কারও সঙ্গে কথা বলার সময় মানুষ যেটা প্রায়শই করে সেটা হলো সে কথায় মনোযোগ দেয়না এবং এরপরে কি বলবে সেটা ঠিক গুছিয়ে উঠতে পারে না। আপনি শুনছেন সেটা দেখতে মানুষ পছন্দ করে আর সেটা আরো সহজ করে দেয় ছোট ছোট কিছু প্রশ্ন করলে। দেখবেন এই ছোট্ট কাজেই কতটা শ্রদ্ধা ও সমর্থন আপনি পাচ্ছেন।

ইমোশনাল ব্ল্যাকমেইল: অনেকেই আছেন যারা কান্নাকাটি, চিল্লাচিল্লি এবং অন্যান্য উপায়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। এভাবে আপনি নিজেই নিজের মানসিক প্রজ্ঞাকে আরো ছোট করে দেন। এভাবে করতে থাকলে একসময় মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারাবে এবং আপনাকে নিয়ে ভাবার সময় এই ভাবনাগুলো তাকে ভাবাবে। ফলে অপছন্দের তালিকায় পড়ে যাবে আপনার নাম।

Reneta

বার বার ফোনের দিকে তাকানো: কথার মাঝখানে হুট করে কাউকে ম্যাসেজ করতে বসা বা খুব দ্রুতই এক পলক ফোনের দিকে তাকানোর অভ্যাসটি কেউই পছন্দ করে না। কথা বলার সময় পূর্ণ মনোযোগ তার দিকেই রাখুন। তাহলেই দেখবেন যার সঙ্গে কথা বলছেন সেটা আরো বেশি প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠবে।

অন্যের দুর্নাম করা: কারো আড়ালে তার সম্পর্কে নেতিবাচক কথা বলার সময় মানুষকে খুবই খারাপ দেখা যায়। সেটা আপনাকে অনেক্যর কাছে আরো বেশি নেতিবাচক হিসেবেই উপস্থাপন করবে।

সংকীর্ণ মন: যদি সবার পছন্দের মানুষ হতে চান তাহলে অবশ্যই সংকীর্ণমনা মানসিকতা থেকে বেরিয়ে আসুন। খোলা মনের অধিকারী হলে সেটা আপনাকে আরো বেশি গ্রহণযোগ্য ও মজার করে তুলবে। আগে থেকেই মনের মধ্যে কোনো ধারণা নিয়ে বসে আছে এমন কারো সঙ্গে আলোচনা করতে কেউই আগ্রহী হয় না। এমনকি তাদের কথা শুনতেও চায় না। এমনকি অফিসেও এই মানসিকতার দরকার আছে। অন্যদের চোখে পৃথিবী দেখুন। নিজের ধারণা দিয়েই সবার আচরণকে বিশ্লেষণ করবেন না।

খুব দ্রুত অনেক বেশি কিছু শেয়ার করা: অনেকেই কারো সঙ্গে প্রথম দেখাতেই অনেক কিছু শেয়ার করে ফেলেন। নিজের ব্যক্তিগত সমস্যা এভাবে সবার সঙ্গে শেয়ার করে বসবেন না। এতে করে আপনাকে আরো বিরক্তিকর ও আত্মকেন্দ্রিক বলে মনে করবে অনেকে। এভাবে সমস্যা ভাগাভাগি করতে কিছুটা সময় নিন। তা না হলে সবার কাছে আপনি আরো বেশি বিরক্তিকর হয়ে উঠবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT