চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ভাষার ‘দেয়াল’ ভাঙছেন রোডস

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে জটিলতা দূর করতে বাংলা ভাষা শিখছেন টাইগারদের ইংলিশ কোচ স্টিভ রোডস। ইংরেজিতে কথা বলার সময়ও থাকছেন সচেতন। দ্রুতগতির ব্রিটিশ ইংরেজি পরিহার করে কথা বলছেন ভাঙা ভাঙা শব্দে, যাতে ক্রিকেটারদের কথার অর্থ বুঝতে অসুবিধা না হয়।

পায়ের আঙুলে বলের আঘাতে অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আসেন রোডস। প্রশ্ন থাকল ভিন্ন সংস্কৃতি ও ভাষাগত পার্থক্য কাজটা কঠিন করে তোলে কিনা? জবাবে টাইগার কোচ জানালেন, বাংলা ভাষা শেখাও তার কোচিংয়ের একটি অংশ।

‘আমি আমার কাজটা(কোচিং) প্রতিনিয়ত শিখে যাচ্ছি। মাঝেমাঝে কঠিন হয়ে পড়ে। ভাষাগত সীমাবদ্ধতা অনেকসময় প্রতিবন্ধকতায় ফেলে। বাংলা ভাষা শেখার চেষ্টাও করছি। যদি খানিক শিখতে পারি সেটি কোচিংয়ে সহায়ক হবে। কিছু কিছু প্রয়োগ করারও চেষ্টা করছি। এখন যেটা করি, যখন তাদের কিছু বোঝাই(ইংরেজিতে) খুব আস্তে আস্তে কথা বলি। যখন কঠিন কিছু নিয়ে আলাপ করি, মন্থর গতিতে কথা বলি এবং সেটি তারা খুব পছন্দ করছে।’

বাংলাদেশের কোচ হয়ে ৬ মাস অতিবাহিত করেছেন রোডস। সময় গড়ানোর সঙ্গে ৫৪ বছর বয়সী এ কোচের অধীনে থাকা বাংলাদেশ পাচ্ছে একের পর এক সাফল্য। এবার তো টাইগার ক্রিকেটের নতুন ইতিহাসের সঙ্গে নিজের নাম লেখানোর হাতছানি রোডসের।

উইন্ডিজের বিপক্ষে সোমবার শুরু হওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বগলদাবা করতে পারলে কোনো পূর্ণাঙ্গ সিরিজে তিন সংস্করণেই সিরিজ জয়ের নতুন গৌরবে নাম লেখাবে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতা হয়ে গেছে ক্যারিবীয়দের বিপক্ষে। টি-টুয়েন্টিতে তারা বর্তমান বিশ্বসেরা। লড়াই তাই কঠিন হবে মনে করলেও কোচ বলছেন সাফল্য সম্ভব।

‘অবশ্যই সম্ভব। হার-জিতের ব্যাপারটি কারও জানা থাকে না। আমি আগেই বলতে পারছি না, টি-টুয়েন্টি সিরিজ কেমন হবে। তবে দলের সবাই একাট্টা হয়ে বলতে পারি আমরা জিততে মরিয়া হয়ে লড়ব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্টিভ রোডস
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT