চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে তৈরি হয় চোরাই মোটরসাইকেলের নকল কাগজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
অপরাধ
A A

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্মকর্তাদের সীল জালিয়াতি করে চোরাই মোটরসাইকেলের নকল কাগজ তৈরি করে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত একটি চক্র।

এমনই একটি চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এসব তথ্য দেন।

তিনি বলেন: বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- মো. ইমরান তালুকদার, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. আকরাম।

আব্দুল বাতেন বলেন: বিআরটিএ কর্মকর্তাদের সীল জালিয়াতি করে চোরাই মোটরসাইকেলের নকল কাগজ তৈরি করে সেগুলো রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো এই চক্রের সদস্যরা।

তিনি বলেন: এই চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরির আগে চালককে ফলো করে, সে কোথায় কোথায় যায়, কী করেন, কোন পথে চলাফেরা করেন, যাবতীয় তথ্য সংগ্রহের পর তারা চুরির জন্য অগ্রসর হতো। চালক যখন কোনো জায়গাতে মোটরসাইকেল পার্কিং করে, তখন চক্রের এক সদস্য চালককে ফলো করে, অপর সদস্য মোটরসাইকেল ফলো করে।

Reneta

‘‘এরপর এক সদস্য খুব স্মার্টলি এসে কৌশলে মোটরসাইকেলের লক খুলে দ্রুত স্টার্ট করে নিয়ে যায়। পুরো এই প্রক্রিয়া সম্পন্ন করতে চোর চক্রের সদস্যদের মাত্র তিন মিনিট লাগে।’’

আবদুল বাতেন বলেন: যারা ব্যবহৃত মোটর সাইকেল কিনবেন, তারা কেনার আগে অবশ্যই মোটর সাইকেলের কাগজপত্র যাচাই করে নিবেন।

এছাড়া কারও মোটর সাইকেল হারালে বা চুরি হলে নিকটতম থানায় মামলা করে ডিএমপি’র ডিবি পুলিশের সাথে যোগাযোগ করলে সহায়তার কথাও বলেন তিনি।

উদ্ধারকৃত ১৮টি চোরাই মোটরসাইকেলের নম্বর
১। ঢাকা মেট্রো- ল- ২১-২০৩৬ (ফেজার) চেসিস: ২৬E১১২০০০৯৩ ইঞ্জিন: ২CL১০০১০৬৪

২। ঢাকা মেট্রো-ল-১৫-১৫১১ (এফজেড) চেসিস: ME১২১C০২২২৩এ৩৬৭৯৯, ইঞ্জিন: ২১C২০৩৬৭৮০

৩। ঢাকা মেট্রো-ল-১৫-৮৩১৯ (পালসার) চেসিস: MD২DHDZZRCG১৮৩৮৯, ইঞ্জিন: DHGRGZ১৯৩১

৪। ঢাকা মেট্রো-ল-২৩-৭০২১ সাদা রং এর (ফেজার) চেসিস: ২০L১১৩০১৮২০, ইঞ্জিন: ২CL১০০২৯৬১

৫। ঢাকা মেট্রো-ল-২৫-২৫৩০ (এফজেড-এস), চেসিস: ME১২১C০৬৪B২০৪৫৯১৫ ইঞ্জিন:২১C৬০৪৫৯১৭

৬। ঢাকা মেট্রো- ল- ১৩-৮২৫১ (নীল রং এর পালসার) চেসিস: MD২DHDHZZTCB১৪১৭৭ ইঞ্জিন: DHGBTB১৩১৭১.

৭। ঢাকা মেট্রো-ল-২১-০২৫১ (এফজেডএস) চেসিস: ME০৭১০২০৩৭৭৮২, ইঞ্জিন: ৪৫S৭০৩৭৭৯৫

৮। ঢাকা মেট্রো-ল-১৯-১৮৪৯ (সিলভার রং এর এপাচি আরটিআর) চেসিস: ME৬২৪HG৪৪B২K০৫৯৪৯, ইঞ্জিন: C১MLLG১৬৩২০

৯। ঢাকা মেট্রো-ল-১৩-৪৬০৯ (লাল রং এর পালসার) চেসিস: MD২০HDJ৭৭SD১১০৩৫২৬, ইঞ্জিন: DJGBSH১৯০০৪

১০। ঢাকা মেট্রো-ল-২৫-৯৮৪৭ (লাল রং এর ইয়ামাহা গ্ল্যাডিয়েটর) চেসিস: ৫P৪২০০৪১৬৬ ইঞ্জিন: অস্পষ্ট।

১১। ঢাকা মেট্রো-ল-১৪-২৩৩৭ (কালো রং এর পালসার) চেসিস: MD২DHDHZZTCA৭৬০৮০, ইঞ্জিন: BHGBTA৬৩৮৭৯

১২। ঢাকা মেট্রো-ল-১৭-৭৯৬৯ (কালো রং এর এফজেডএস) চেসিস: ME১২১C০৬৪B২০৪৬০৬৫, ইঞ্জিন: ২১C৬০৪৬০৮৫

১৩। ঢাকা মেট্রো-ল-২১-৯৩৭৭ (কালো রং এর পালসার মোটরসাইকেল) চেসিস: MD২A১১০২৭০, ইঞ্জিন: অস্পষ্ট।

১৪। ভোলা-ল-১১-০৫৫৪ (ইয়ামাহা আরওয়ানফাইভ) চেসিস: MEIRG০৬১৯E০০২০১৮০ ইঞ্জিন: G৩C৭E০০২০২২.

১৫। ঢাকা মেট্রো-ল-১৯-১১৩৫ পালসার মোটরসাইকেল চেসিস নং-MD২DHDHZZUCC৮৪৫৭১ ইঞ্জিন নং- অস্পষ্ট

১৬। ঢাকা মেট্রো-ল-১১-২৪৩০ (লাল রং এর এফজেড) চেসিসনং-অস্পষ্ট ইঞ্জিন নং- ৪৫S৪০০১৫০৪১৭.

১৭। ঢাকা মেট্রো-ল-২১-১৫০৮ (লাল রং এর হাঙ্ক) চেসিস নং-MBLKC১৩FCGF০০০৮৯ ইঞ্জিন নং- KC১৩EECGF০০২৩৯

১৮। ঢাকা মেট্রো-ল-২৫-৬৬৬৬ (কালো রং এর এফজেড) চেসিস নং-২CL৩১৪০৪৩৯৪ ইঞ্জিন নং- ২CL৩০০১২৪৮।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চোরাই মোটরসাইকেলমোটরসাইকেল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT