চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ঈদ উদযাপন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ঈদুল আযহা উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটাররা ১১ দিনের ছুটি পেয়েছেন। সেই সুবাধে ছুটি কাটাতে প্রায় সবাই চলে গেছেন নিজ নিজ গ্রামের বাড়ি। ঈদের দিন পরিবার এবং এলাকার মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

মাশরাফি বিন মর্তুজা: জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রতিবছর ঈদ গ্রামের বাড়ি নড়াইলে উদযাপন করেন। এবারো তার ব্যতিক্রম হয়নি। ঈদের দিন সকালে নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহে পরিবারের সদস্য এবং এলাকার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেসময় কন্যা ও পুত্রও নামাজের সময় মাশরাফির সঙ্গে ছিলেন। নামাজ শেষে মাশরাফি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

সাকিব আল হাসান: দেশসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান গ্রামের বাড়ি মাগুরায় এবার ঈদ উদযাপন করেছেন। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অউব্রিকে নিয়ে ঈদ করেন সাকিব। বাবা হওয়ার পর আলাইনাকে নিয়ে এটি সাকিবের প্রথম ঈদ।

ঈদের দিন সকালে মাগুরা শহরের জর্জ কোট মসজিদে পরিবারের সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এরপর নামাজ শেষে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এই ক্রিকেটার।

মুশফিকুর রহিম: ঈদের ছুটিতে জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম গ্রামের বাড়ি বগুড়া রয়েছেন। ঈদের সকালে বগুড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করেন মুশফিক। নামাজ শেষে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুদের সাথে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন এই ক্রিকেটার।

তামিম ইকবাল: দেশসেরা ওপেনার তামিম ইকবাল ঈদ উদযাপন করেছেন জন্মস্থান চট্টগ্রামে। ছেলে আরহাম ও স্ত্রী আয়েশাকে নিয়ে চট্টগ্রামে পরিবারের সবার সঙ্গে ঈদ পালন করেন তামিম। তামিমের ছেলে আরহাম এবারেই প্রথম বাবার সঙ্গে চট্টগ্রামে ঈদ করলেন।

Reneta

মুস্তাফিজুর রহমান: পরিবারের সঙ্গে ঈদ করেছেন কাটার মুস্তাফিজুর রহমান। গ্রামের বাড়ি সাতক্ষীরায় ঈদের দিন সকালে মুস্তাফিজ কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া পূর্বপাড়া ঈদগাহে নামাজ আদায় করেন। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছিলো।

এদিকে নামাজ শেষে ঈদগাহ সম্প্রসারণের জন্য এক লাখ টাকা অনুদান দেন মুস্তাফিজ। নামাজ শেষে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তাসকিন আহমেদ: ক্রিকেটার তাসকিন আহমেদ ঢাকাতেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। ঈদুল আযহায় সবাইকে তিনি ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ” ঈদ-উল-আযহায় আপনাদের এই ত্যাগ সর্বশক্তিমান কাছে প্রশংসিত হোক। আপনাদের প্রার্থনা কবুল হোক বিধাতার কাছে। সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইল।

এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির আহমেদ, এনামুল হক বিজয়, নাসির হোসেন তাদের ফেসবুকে ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

ঈদের ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আবার জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আযহা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT