চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পাঁচ মন্ত্র অনুসরণ করেন ‘বাহুবলী’র পরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ন ১০, অক্টোবর ২০২১
অন্যান্য, বিনোদন
A A

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতিমান কোনো পরিচালকের নাম যদি বলতেই হয়, সবার আগে সেই তালিকায় নাম আসবে ‘বাহুবলী’ খ্যাত পরিচালক  এস এস রাজামৌলির। আজ রোববার তার জন্মদিন। এদিন ৪৮ বছরে পা দিলেন জনপ্রিয় এ পরিচালক।

প্রায় ২০ বছরের ক্যারিয়ারের প্রায় ১১টি সিনেমা পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। যার অধিকাংশই বাণিজ্যিকভাবে ব্যাপক হিট হয়েছে। শুধু তাই নয়, তার পরিচালিত চলচ্চিত্রগুলি বিশ্বজুড়ে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। দর্শকদের কাছেও ব্যাপক প্রসংশিত হয়েছে তা।

তিনি তিনটি জাতীয় পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) , পাঁচটি নন্দী পুরস্কার এবং আরও বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। তবে আজও তার পরিচালিত সিনেমাগুলো হিট হওয়ার মন্ত্রসমূহ  অজানা দর্শকদের কাছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সিনেমা নির্মাণের ক্ষেত্রে এস এস রাজামৌলি কোন ৫টি টিপস ফলো করেন।।

পড়তে হবে প্রচুর
এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা মানেই ভিন্ন কিছু। মূলত ভারতীয় মহাকাব্য কেন্দ্রিক সিনেমা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন এই পরিচালক। তবে সেটির জন্য তাকে করতে হয় কঠোর পরিশ্রমও। রাজামৌলির মতে জানার কোনো বিকল্প নেই। আর সেটি জন্য প্রচুর পড়তে হবে। যে যত বেশি পড়তে পারবে তার জ্ঞানের ভাণ্ডার ততই সম্মৃদ্ধ হবে।

সঠিক দল নির্বাচন
চলচ্চিত্র নির্মাণ অবশ্যই একটি দলগত প্রক্রিয়া। যেখানে শুধু মাত্র একজনের পরিশ্রমে কিছুই হতে পারে না। শুধু মাত্র ভালো পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রী দিয়েই ভালো চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য ভালো টেকনিশিয়ান থেকে শুরু করে ভালো ক্যামেরা পারসন-সহ একটি দক্ষ টিম দরকার। যা সম্মিলনেই একটি ভালো সিনেমা নির্মাণ সম্ভব।

চিত্রনাট্য ও গল্পের পার্থক্য বোঝা
পরিচালকদের অধিকাংশই সিনেমার গল্প ও চিত্রনাট্যের বিষয়টাকে এক মনে করেন, যেটি একদমই ভূল একটি ধারণা। কারণ গল্পে আপনি যতই বিস্তারিত ভাবে লেখেন না কেন পর্দায় সেটির উপস্থাপন সবার এক না। সেক্ষেত্রে শুধু মাত্র ভালো গল্পের উপর ভিত্তি করেই আপনি বলতে পারবেন না সিনেমাটি ভালো। যদি না পর্দায় সেটি পরিপূর্ণ ভাবে উপস্থাপন না করা হয়ে থাকে।

Reneta

ব্যবস্যার জন্য চলচ্চিত্র নির্মাণ না করা
চলচ্চিত্র নির্মাণ  অত্যন্ত ব্যক্তিগত একটি প্রক্রিয়া। এটির প্রতি যদি আপনার পরিপূর্ণ ভালোবাসা না থাকে তবে কখনোই এর নির্মাণ ভালো হবে না। অনেকেই শুধুমাত্র ব্যবসায় সফল হওয়ার মনোভাব নিয়েই সিনেমা নির্মাণ করেন। তবে সেই চিন্তা মাথায় না রেখে যদি পরিচালকরা দর্শক কিসে বিনোদন পাবে সেটি মাথায় রাখে তবে আরও বেশি ব্যবসা সফল সিনেমা নির্মাণ করতে পারবেন।

সিনেমার গল্পটাই মূল
যখন একটি চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গ আসে তখন তার গল্পটাই মূল। আপনি সিনেমায় যত বড় তারকাকেই কাস্ট করুন না কেন যথাযথ গল্প ছাড়া সবই বৃথা। সিনেমার গল্পের উপর ভিত্তি করেই পারিপার্শিক সব কিছু নির্ধারিত হয়ে থাকে বলে মনে করেন এস এস রাজামৌলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এস রাজামৌলিজন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ শীর্ষ ঋণখেলাপি কোম্পানির মালিক যারা

এপ্রিল ৬, ২০২৬

নাসির আলী মামুনের ক্যামেরায় দুই কবির জীবনগাথা

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের ভাইরাস শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হাইজ্যাক করে

এপ্রিল ৬, ২০২৬

হামে ২২ দিনে ২০ জনের মৃত্যু

এপ্রিল ৬, ২০২৬

বাহুবলী থেকে পুষ্পা: দুই ছবির আয়কেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’!

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT