চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মু্ক্তি পেছালো ‘গহীন বালুচর’, কারণ জানালেন নির্মাতা

মিতুল আহমেদমিতুল আহমেদ
৫:২০ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

চারদিকে যখন দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এর জয়জয়কার, হঠাৎই তখন শোনা গেল মুক্তি পেছিয়েছে বদরুল আনাম সৌদের সরকারি অনুদান প্রাপ্ত বহুল প্রতীক্ষিত ছবি ‘গহীন বালুচর’।

বেশ কয়েকদিন ধরেই প্রচারণা চালিয়ে যাচ্ছিল ‘গহীন বালুচর’ টিম। সোমবার হঠাৎ করেই খবর আসে ২০ অক্টোবর নয়, ছবিটি হলে আসছে আরও দেড় মাস পর! টেলিভিশন নাটক নির্মাতা সৌদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

জোর প্রচারণায় দেখা গেলেও হঠাৎ কেন মুক্তি পেছাল ‘গহীন বালুচর’-এমন প্রশ্নের সুরাহা করেছেন ছবির নির্মাতা নিজেই।

বর্তমান প্রেক্ষাপটে দেশে হল সংকটকেই ‘গহীন বালুচর’ মুক্তি পেছানোর প্রধান কারণ হিসেবে চ্যানেল আই অনলাইনকে জানান বদরুল আনাম সৌদ। এ বিষয়ে তিনি বলেন,বর্তমান প্রেক্ষাপট বলতে আমি বোঝাতে চাইছি যে, এই মুহূর্তে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি খুব ভালো করছে। দ্বিতীয় সপ্তাহেও মানুষ প্রচণ্ড আগ্রহ নিয়ে দেখছে। এটি আমার বন্ধুর ছবি। আমরা একসঙ্গে কাজ করেছি। এখন ধরুন, বাংলাদেশে মোট তিনশো হল আছে। তার সিনেমাটি অধিকাংশ সিনেমা হলে চলছে। এখন আমিতো চাইবো আমার ছবিটি দেশের বেশকিছু সিনেমা হলে মুক্তি দিতে। কিন্তু এখন যদি ‘গহীন বালুচর’ নিয়ে আমি ঢুকে যাই তাহলে কেমন দেখায়! তাছাড়া এরমধ্যে মুক্তি পাবে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটিও। তারমানে সিনেমা হলগুলোও ভাগাভাগি হয়ে যাবে। আর সিনেমা হল যদি কয়েকজনের মধ্যে ভাগাভাগি হয় তাহলে ব্যবসায়িক ক্ষতিতো সবারই, তারউপর আমি আমার টার্গেট হলগুলোও পাবো না।

‘গহীন বালুচর’ ২০ অক্টোবর মুক্তি না দেয়ার পেছনে আরো একটা কারণ ‘ঢাকা অ্যাটাক’। নির্মাতার মতে দীপঙ্কর দীপনের ছবিকে আরো ভালো ব্যবসা করার সুযোগ দেয়া উচিত, যেহেতু ছবিটি এখনও মানুষ দেখছে। এখন যদি নিজেরা নিজেরাই মারামারি শুরু করি তাহলে সিনেমা ব্যবসা ব্যাহত হবে। এমনটাই বলছিলেন বদরুল আনাম সৌদ।

তাহলে ডিসেম্বরের শেষ সপ্তাহ কেন বেছে নিলেন, নভেম্বরে কেনো মুক্তি দিচ্ছেন না এমন প্রশ্নে বদরুল আনাম সৌদ বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। নভেম্বরে বিপিএল শুরু হবে। ক্রিকেট খেলা রেখে মানুষ সিনেমা হলে নাও যেতে পারে। সেসব দিক বিবেচনা করে আমরা ডিসেম্বর মাসকেই বেছে নিয়েছি। তাছাড়া এমনতো না যে, আমরা অনেকদিন হয়ে গেছে শুট করেছি! আসলে এতো তাড়াহুড়ো করছি না আমরা।

Reneta

কিন্তু প্রচার প্রচারণায়তো আপনারা বেশ গুছিয়ে নিয়েছিলেন, মুক্তি পেছানোয় কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে সৌদ আরো বলেন, না এরকম ভাবছি না । প্রচারণা হয়েছে। ‘গহীন বালুচর’-এর প্রচারনায় মিডিয়া আমাদের বেশ সাপোর্ট দিয়েছে, আপনারা সাপোর্ট করেছেন। সবার সহায়তা পেয়েছি। কিন্তু মুক্তি পেছানোয় প্রচারণায় বরং বেশী সময় পাওয়া গেল। তাছাড়া এতোদিনেতো মানুষ জেনে ফেলেছে যে ‘গহীন বালচুর’ নামে একটি সিনেমা সামনে আসছে। আমাকে আর নতুন করে প্রচারণায়ও নামতে হবে না।

আলোচিত ‘গহীন বালুচর’ ছবিতে অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুনের। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ। সরকারি অনুদানপ্রাপ্ত ‘গহীন বালুচর’-এর প্রযোজনায় আছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল। চলচ্চিত্রটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গহীন বালুচরবদরুল আনাম সৌদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT