চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগে বয়সসীমা শিথিল করার সম্ভাবনা নেই

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:২৫ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন যুবলীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক চয়ন ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে যুবলীগের প্রচার ও প্রকাশনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

চয়ন ইসলাম বলেন: বয়সের বিষয়ে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। তবে যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন: আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন উপলক্ষে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১নভেম্বর এ বিষয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সভায় সম্মেলনে উপলক্ষে পোস্টার উন্মোচন করা হয়। ৭ম কংগ্রেসের মাধ্যমেই যুবলীগ তার সকল নেতিবাচক দিক পরিহার করতে পারবে বলে আশা প্রকাশ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।

প্রচার উপকমিটির সদস্য সচিব ফারুক হোসেন বলেন: যুবলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্যরা অবিরাম ভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করছি আগামী ২৩ নভেম্বর যুবলীগের একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারবো।

Reneta

এসময় উপস্তিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আতা, অধ্যাপক আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব আবু মনির মো.শহিদুল হক চৌধুরী রাসেল, সদস্য এএম মাহবুবুর রহমান রিপন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগযুবলীগের সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT