চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধে শাস্তির সঙ্গে নাগরিকত্বও বাতিল

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৫:৪৮ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মন্ত্রিসভায় অনুমোদিত নাগরিকত্ব আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হওয়ার পর মানবতাবিরোধী অপরাধে কেউ দণ্ডিত হলে তার নাগরিকত্বও বাতিল হবে। তবে, এ আইনের
কারণে যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থায় কোনো প্রভাব আসবে না বলে জানিয়েছেন
আইন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, যেসব যুদ্ধাপরাধীর বিচার শেষ হয়েছে বা যেসব
যুদ্ধাপরাধীর বিচার এখনো বিচারাধীন রয়েছে তাদের বিচার প্রক্রিয়া আগের মতোই চলবে, শুধু চূড়ান্তভাবে শাস্তিপ্রাপ্তদের বাংলাদেশের নাগরিকত্ব থাকবে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের অন্যতম কৌঁসুলি তুরিন আফরোজ চ্যানেল আই অনলাইনকে বলেন, অাইনটি পাস হলে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে না। যারা অপরাধ করেছে তাদের বিচার সম্পন্ন করতে কোনো বাধা নেই।

‘আমরা এর আগে সেভাবেই আশরাফুজ্জামান খান এবং চৌধুরী মঈনুদ্দিনের বিচার সম্পন্ন করেছি,’ উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। এসব আন্তর্জাতিক অপরাধ তাই সেটা যেখানেই সংঘটিত হোক না কেনো বা যে দেশেই হোক না কেনো এই বিচার সম্পন্ন করা যায়।

‘আর বিচারে যদি প্রমাণিত হয় যে সে অপরাধী তাহলেই কেবল তার নাগরিকত্ব বাতিল করা হবে। মানে নাগরিক হিসেবে তার সকল অধিকার নষ্ট হবে,’ বলে উল্লেখ করেন তুরিন আফরোজ। 

একই কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন।

‘যুদ্ধাপরাধীর বিচারকে আন্তর্জাতিক একটি বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ৭১ সালে তারা বাংলাদেশের নাগরিক ছিলো। আজ অপরাধ প্রমাণিত হয়ে তাদের নাগরিকত্ব বাতিল হলেও তাদের বিচারে কোনো প্রভাব আসবে না,’ বলে তিনি উল্লেখ করেন।

Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: এতোদিন যারা হাইপ্রোফাইল যুদ্ধাপরাধী ছিলো শুধু তাদের কথাই সামনে এসেছে। যারা একটু কম পরিচিত তাদের কথা সেভাবে উঠে আসেনি। এখন তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিচার হবে, শাস্তি হবে। অপরাধ প্রমাণিত হলে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। বিচার প্রক্রিয়ার সঙ্গে এই আইন অনুমোদনের কোনো প্রভাব নেই।  

তবে আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক বলছেন, যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিলের আইনটি তাদের বিচারের উপর কোনো ধরনের প্রভাব না আনলেও নাগরিকত্ব বাতিলের ধারণাটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, অপরাধের বিচার কখনো নাগরিকত্ব দিয়ে হয় না। আর যুদ্ধাপরাধীর বিচারতো সম্পন্ন হচ্ছে আন্তর্জাতিক আইনে। সেখানে নাগরিকত্ব কোনো প্রভাব আনবে না নিশ্চয়ই। কিন্তু শাস্তি হিসেবে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

সঙ্গে অবশ্য তিনি একথাও বলেন: আমাদের অনুমোদিত আইনে কী লেখা রয়েছে সেটা না দেখেও নিশ্চয়ই মন্তব্য করা সম্ভব না। ধারা অনুযায়ীই হয়তো এভাবে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আন্তর্জাতিক আইনে আমরা একসময় একঘরে হয়ে পড়বো।

নাগরিকত্ব আইন ২০১৬ অনুযায়ী যারা রাষ্ট্রবিরোধী কাজ করেছে ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে বা করবে তাদের নাগরিকত্ব বাতিল হবে।

আইন অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, সহায়তাকারী এমনকি তাদের সন্তানেরাও বাংলাদেশের নাগরিক হবার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

তবে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে আইনটি কার্যকর হওয়ার আগ পর্যন্ত সময়ে এখানে জন্মগ্রহণকারীদের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক বলে বিবেচনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, সার্কভূক্ত ৮ দেশ ও মিয়ানমারের নাগরিকেরা বৈবাহিক বা অন্য কোনো সূত্রে বাংলাদেশের নাগরিক হলে তাদের যে কোনো এক দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া সব দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে বাংলাদেশের নাগরিকরা। তবে বিচারপতি, এমপি এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিটিত অবস্থায় কেউ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজনাগরিকত্ব আইনযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬

ফিফার নতুন গানে চমক দেখালেন নোরা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT