চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্তদের বয়কট করুন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্ত অপরাধী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যারা রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, এরা ক্ষমতায় এলে দেশের অকল্যাণ হবে।

শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে না পেরে জাতি হিসেবে দুর্বল করে দেওয়ার ঘৃন্য চেষ্টায় মঞ্চস্থ হয় ১৪ ডিসেম্বর। স্বাধীনতার মাত্র দু’দিন আগে হত্যা করা হয় এ দেশের মেধাবী সন্তানদের।

আওয়ামী লীগের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সেই সময়ের স্মৃতিচারণ করেন শহীদ সন্তানেরা।

আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন, কিভাবে যুদ্ধাপরাধী, প্রমাণিত দুর্নীতিবাজ আর অপরাধীদের সঙ্গে হাত মেলাতে পারেন ড. কামাল হোসেন। এ সময় যুদ্ধাপরাধীদের নিয়ে প্রশ্ন করায় কর্তব্যরত সাংবাদিককে ধমক দেওয়ার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

Reneta

স্বাধীনতার পর জিয়া যেমন যুদ্ধাপরাধী ও খুনিদের পুনর্বাসন করেছিলো ঠিক একইভাবে ড. কামাল আর বিএনপিও যুদ্ধাপরাধী ও প্রমাণিত অপরাধীদের হাতে ধানের শিষ তুলে দিয়েছে উল্লেখ করে তাদের বর্জনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখে দিয়ে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজশহীদ বুদ্ধিজীবী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্ন ও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যে বার্তা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের সার্চ কমিটিতে সদস্য হলেন যারা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২২, ২০২৬

চার রেকর্ডের কয়টি অস্ট্রিয়ার বিপক্ষে ভাঙবেন মেসি?

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে খাবার খাচ্ছে না সেই কুমির

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT