চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ৫২ শহরে সপ্তাহব্যাপী চলছে ‘রিকশা গার্ল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৬, মে ২০২২
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে চলতি সপ্তাহে প্রদর্শিত হচ্ছে নন্দিত নির্মাতা অমিতাভ রেজার আলোচিত সিনেমা ‘রিকশা গার্ল’।

চলতি সপ্তাহে দেশটির যেসব অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে তা হলো – নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে।

এদিকে ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় গত ৫ মে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার। নিউ ইয়র্কে চলচ্চিত্রটি উপভোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’ পরিবেশনায় রয়েছে ‘বায়োস্কোপ ফিল্মস’।

রিকশা গার্ল সিনেমার প্রিমিয়ারের একটা চমকপ্রদ দিক ছিল – ব্রুকলিন থেকে নিয়ে আসা অরিজিনাল ঢাকার রিকশা। মার্কিন সাংবাদিক অ্যানডেজ ইসাকশন বাংলাদেশ থেকে নিয়ে আসা এই রিকশার পেছনে ছিল- বাংলাদেশের গ্রামের জীবন, রয়েল বেঙ্গল টাইগার। অনেকেই এই রিকশায় ছবি তুলেন এবং বিষয়টি উপভোগ করেন। প্রিমিয়ারে এদিন মেয়র আডামস নিউ ইয়র্কে ‘রিকশা গার্ল’ডে ঘোষণা করেন। তার অফিস থেকে এসেছিলেন ডেপুটি কমিশনার দিলীপ চৌহান।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন,‘বাংলা ছবির জন্য যারা সব সময় লড়ে গেছেন পিছপা হননি। যারা বাংলা ছবির প্রতি সব সময় বিশ্বাস করে গেছেন। তাদের সকলের জন্য প্রতি দিনটি উৎসর্গ করছি।
বায়স্কোপ ফিল্মসের আরেকজন কর্ণধার নাউশাবা রশিদ বলেন ‘ম্যানহাটন এর মত জায়গায় এই বনেদী থিয়েটারে রিকশা গার্লের প্রিমিয়ার একটি যুগান্তকারী পদক্ষেপ।’
প্রিমিয়ারে এসেছিলেন ব্যান্ডদল চিরকুট, নভেরা রহমান, মোমেনা চৌধুরী, বন্যা মির্জা,টনি ডায়েস, প্রিয়া ডায়েস,সামিয়া জামান, তমালিকা কর্মকার, মিতালি পারকিনসসহ অনেকে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি।‘নাইমা’ নামের এক কিশোরী’কে ঘিরে আবর্তিত হয়েছে ‘রিকশা গার্ল’ ছবিটির গল্প। শিল্পী ‘নভেরা রহমান’ সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টনি ডায়েসতমালিকা কর্মকারনভেরা রহমানবন্যা মির্জামিতালিমোমেনা চৌধুরীরিক্সা গার্ললিড বিনোদনসামিয়া জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT