চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ৫ হাজারের বেশি পণ্যে চীনের শুল্ক আরোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলমান বাণিজ্য যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫ হাজারের বেশি পণ্যর ওপর অন্তত ৬০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। 

সোমবার চীনের অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুন থেকে এই শুল্ক কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমেরিকায় রপ্তানি করা প্রতিটি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা এল।

চায়নিজ গ্লোবাল টাইমসের পক্ষ থেকে বলা হয়, বেইজিং এর পক্ষ থেকে শুধু মার্কিন নতুন বোয়িং প্লেন অর্ডার বাতিল এবং কৃষি পণ্য বয়কট করা হয়েছে।

সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না করে তাহলে তাদের খুব কঠিন মাসুল দিতে হবে। তার ওই ঘোষণা আসার আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চায়না দ্রব্যর ওপর প্রায় ২০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপের করা হয়।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে একাধিক টুইট করেন।  সোমবার করা এক টুইটে তিনি লিখেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘ দিন ধরে অনেক সুবিধা নিয়ে আসছেন।

Reneta

চীনের একটি দৈনিক জানায়, বাণিজ্যিক মতপার্থক্য নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার জন্য চীনের দরজা সব সময় খোলা রয়েছে। তবে নিজের বাণিজ্যিক নীতির সঙ্গে চীন যেমন আপোষ করবে না তেমনি নিজের অগ্রাধিকারের বিষয়গুলোতে ছাড় দিতেও রাজি নয় বেইজিং।

এর আগে শুক্রবার চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি একই ধরনের মন্তব্য করে জানিয়েছিলেন, চীন ও আমেরিকার মধ্যে সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, তবে নিজের মৌলিক নীতির প্রশ্নে আপোষ করবে না বেইজিং।

চীন ও আমেরিকা তাদের কয়েক মাসব্যাপী চলা বাণিজ্য মতবিরোধ নিয়ে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমদানি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT