চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১১, মে ২০২১
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভ্যাকসিন

ফাইজার ও বায়োএনটেক কোম্পানির কোভিড-১৯’র ভ্যাকসিন ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেবার জরুরি অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

অনুমোদনের সংবাদ জানিয়ে এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক বলেছেন, অল্পবয়স্কদের জন্য ভ্যাকসিন অনুমোদন দেওয়ার ঘটনা করোনা মহামারি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজারের ভ্যাকসিন শতভাগ কার্যকর বলে জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ২০ শতাংশ অপ্রাপ্তবয়স্ক। এ জনগোষ্ঠীকে টিকার আওতার বাইরে রেখে করোনাভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা নিয়ে সন্দেহ বিরাজ করছিল।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অল্পবয়সের লোকজনের মাধ্যমেই এখন সংক্রমণের বেশি ঘটনা ঘটছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ লোককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। ১৬ বছরের বেশি বয়সী লোকজনকে আগে থেকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন অনুমোদনের ফলে স্কুলগামী শিক্ষার্থীরা ভ্যাকসিন গ্রহণ করতে পারবে।

ফাইজারের ভ্যাকসিনটি দুই ডোজের। একটি নেওয়ার পর তিন সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আমেরিকার সর্বত্র সংক্রমণ কমে আসছে। ব্যাপকভাবে টিকা দেওয়া হচ্ছে। যদিও ভারতসহ অন্যান্য দেশে পাওয়া ভাইরাসের রূপান্তর নিয়ে উদ্বেগ রয়েছে। এসব রূপান্তরিত ভাইরাসের সংক্রমণ যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য ভ্রমণ–নিষেধাজ্ঞা চালু রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুমোদনকরোনাফাইজারের ভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT