চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই রপ্তানি করলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৫, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই রপ্তানি করেছে বাংলাদেশ। মোট ক্রয়াদেশ ৬৫ লাখ পিপিই’র মধ্যে এটি প্রথম চালান। সোমবার ঈদের দিন এই চালানটি হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ভয়ংকর রূপ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবচেয়ে জরুরি পণ্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম রপ্তানির ঘোষণা দেয় বিজিএমইএ। ইতোমধ্যে আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউনিসেফ এবং অন্যান্য সংস্থার একটি জোটের সাথে আলোচনা করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছিলেন, বাংলাদেশ থেকে বেশ কয়েক ধরনের মেডিক্যাল ইকুইপমেন্ট বা চিকিৎসা সরঞ্জাম নিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।

পিপিই তৈরিতে এরই মধ্যে জোর প্রচেষ্টা শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদনকারীরা। তবে স্ট্যান্ডার্ড পিপিই তৈরিতে সময় লাগতে পারে বলে জানিয়ে আসছিল তারা। সেই ধারাবাহিকতায় আজকে প্রথম ধাপে দেড় লাখ পিপিই রপ্তানি করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপিপিইপিপিই রপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT