চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে: শ্যানন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাক্ষাৎ, বঙ্গবন্ধুর ছবি ও পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট টমাস এ শ্যানন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। এছাড়াও যুক্তরাষ্ট্র জোরপূর্বক বিতাড়িত নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ ও আলোচনা অব্যাহত রাখবে। রোববার সন্ধ্যায় বাংলাদেশ সফররত টমাস এ শ্যানন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

এ সময় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেটের সঙ্গে কন্ঠ মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারের প্রতি চাপ এবং আলোচনা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং তাদের বিশেষ করে নারী ও শিশুদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রিন্স চার্লসের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ শেখ হাসিনা বলেন, তাঁর সরকার মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে এ দেশে আশ্রয় দিয়েছে।
প্রধানমন্ত্রী বর্তমানে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় গ্রহণের সঙ্গে তুলনা করেন।

এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট বাংলাদেশের দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে শ্যানন বলেন, বাংলাদেশ এখন আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাসের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত ও মডেল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্যানন বলেন, এই মহান নেতার প্রতি সম্মান জানাতে তিনি এখানকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেছেন।

Reneta

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে অর্থের উৎস বন্ধ করার তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

সাইবার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশী। প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথ্যের আদান-প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক, বঙ্গবন্ধুর ছবি ও বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ প্রেস সচিব ইহসানুল করিম বলেন, যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফেরত আনার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন।

 

ছবি: ইয়াসিন কবির জয়

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT