চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র প্রবাসী শিশুর টাকায় ঢাবির শিক্ষার্থী হওয়ার গল্প

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৮:৫৭ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

লিরা চৌধুরী একজন প্রবাসী বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে থাকেন তিনি। আজ থেকে প্রায় ১২ বছর আগে নিজের শিশুকাল থেকে  অর্থাৎ ২০০৫ সাল থেকে নিজের খরচের অর্থ বাঁচিয়ে প্রতিমাসে ১৫ ডলার করে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু সাইফের জন্য। লিরার এই অর্থে চলছে সাইফের শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ আনুষঙ্গিক খরচ। সেই শিশু লিরা এখন একজন ডাক্তার। আর তার অর্থে পড়াশুনা চালিয়ে আসা বাংলাদেশি শিশু সাইফ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

এই গল্পটির বাস্তব রূপকার হলেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ডা. এহসান হক। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক হিসাবে কর্মরত। তার জন্ম পটুয়াখালীতে। বাস্তব এই গল্পের সূচনা, বাস্তবায়ন ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে জানাতে রোববার তিনি রাজধানীর মতিঝিল এফবিসিসিআই ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন।

সংগঠনটির কার্যালয়ে ‘বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কার্যক্রম এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত ও স্বাবলম্বি করে তুলতে এই উদ্যোগ।

২০০৩ সালে প্রতিষ্ঠিত ডা. এহসানের অলাভজনক প্রতিষ্ঠান ‘ডিস্ট্রেস চিল্ড্রেনস অ্যান্ড ইনফেন্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই)’। এর মাধ্যমে ‘সান চাইল্ড স্পন্সরশীপ’ নামের প্রোগ্রামের আওতায় বিদেশের যেকোন শিশু বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুর স্পন্সর হতে পারবে।

যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি এই ডা. জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ও বিদেশি শিশুদের পাঠানো অর্থে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখার ব্যয় বহন করা হচ্ছে।  প্রকল্পের আওতায় প্রতিমাসে বিদেশী শিশুটি তার পকেটমানি থেকে ১৫ ডলার পাঠিয়ে দেবে, যা দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খরচ চলবে সুবিধাবঞ্চিত শিশুটির।

শিক্ষায়, স্বাস্থ্যে, যেকোন সৎ উদ্যোগ, এতিমখানা, অস্বচ্চল পরিবারকে স্বাবলম্বী করে তুলতে অর্থায়ন ও জরুরি ত্রাণ বিতরণ-এই ছয়টি প্রকল্প রয়েছে প্রতিষ্ঠানের।

Reneta

অনুষ্ঠান শেষে চ্যানেল আই অনলাইনের সাথে এই উদ্যোগের বিভিন্ন বিষয়ে কথা বলেন এই অধ্যাপক। তিনি বলেন, এই প্রোগ্রামের আওতায় প্রথমে একটি বিদেশী শিশুকে বাংলাদেশের একটি দরিদ্র শিশুকে সহায়তা করার জন্য অনুপ্রাণিত করা হয়। বিদেশী শিশু রাজি হবার পর পরিবার থেকে গৃহস্থালীর নানা কাজে সহায়তা করে শিশুটিকে অর্থ উপার্জন করতে হয়, যার একটি অংশ সে মাসের শেষে নির্ধারিত সুবিধাবঞ্চিত শিশুর খরচ মেটাতে ডিসিআইর মাধ্যমে পাঠিয়ে দেয়।

অনুষ্ঠান শেষে চ্যানেল আই অনলাইনকে এই অধ্যাপক বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের ১০টির অধিক দেশের শিশুদের পাঠানো অর্থে বর্তমানে দেশের দেড় হাজারের বেশি শিশু শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা পাচ্ছে। এই অর্থ তাদের জীবনের বদলে দিয়েছে।

‘এর মাধ্যমে বাংলাদেশের শিশুটি শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সুবিধা পাচ্ছে, সেই সাথে বিদেশী শিশুটি সহানুভুতিশীলতা, নেতৃত্বগুণসহ অন্যান্য গুণাবলী অর্জন করতে পারছে।’

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে যে কেউ অর্থ পাঠানোর জন্য উপযুক্ত শিশু বেছে নিতে পারবেন। সেখানে অর্থ সহায়তাপ্রার্থীদের তালিকা দেয়া থাকে বলেন তিনি।

এহসান জানান, বর্তমানে দেশের পটুয়াখালী, নীলফামারী, ফেনী, হবিগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জ অঞ্চলের শিশুরা এই প্রোগ্রামের আওতায় থাকলেও কাজের পরিধি সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। এই জন্য এফবিসিসিআইর সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবন্ধী শিশুদের সহায়তা, অন্ধ শিশুদের চিকিৎসা ও অন্যান্য স্বাস্থ্যসেবা, শিশুদের অধিকার সচেতন ও নেতৃত্ব গুণ অর্জনের জন্য বিশেষ প্রোগ্রাম চালু রাখা হয়েছে বলেও জানান এই উদ্যোক্তা।

বাংলাদেশে ডিসিআই তার সহযোগী সংস্থা ‘রাইটস্ অ্যান্ড সাইটস্ ফর চিলড্রেন’ (আরএসসি) এর সহায়তায় প্রকল্পগুলোর বাস্তবায়ন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT