চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বাঁধার সম্ভাব্য যোগসূত্র রয়েছে এমন তথ্য পাওয়ার পর যুক্তরাজ্যে শিশুদের ওপর এই ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে।

ভ্যাকসিনের উদ্ভাবনে সহায়তাকারী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও পেডিয়াট্রিক ক্লিনিক্যাল ট্রায়ালের সুরক্ষা নিয়ে কোনও উদ্বেগ নেই, তবুও আমরা যুক্তরাজ্যের নিয়ন্ত্রকদের থেকে অতিরিক্ত তথ্যের জন্য অপেক্ষা করছি। ট্রায়ালে ভ্যাকসিন গ্রহণের আগে রক্ত জমাটের সমস্যা সংক্রান্ত বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখা হবে’।

ট্রায়াল বন্ধ হলেও বাচ্চা এবং তাদের বাবা-মাকে নির্ধারিত সূচি অনুসারে ট্রায়ালের জায়গায় যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। টিকা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে তা জানানোর অনুরোধও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ের নিয়ন্ত্রক (এমএইচআরএ) সারা বিশ্বে দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করছে।

এমএইচআরএ জানিয়েছিল, যুক্তরাজ্যে দেওয়া ১ কোটি ৮০ লক্ষ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজের মধ্যে ৩০টি ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছিল। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে গত শনিবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকরোনাকরোনাভাইরাসশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT