চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তফ্রন্টের অভিযোগে যা বললো আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

যুক্তফ্রন্ট নেতাদের বহনকারী হেলিকপ্টার উড়তে না দেয়া প্রধানমন্ত্রীর সংলাপে প্রতিশ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড বরখেলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত। অনেক সময় আমাদের হেলিকপ্টারও উড়তে দেওয়া হয় না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আশ্বাসে সুফল নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দলগুলো পাবে বলে এসময় আশ্বস্ত করেন তিনি।

Banglabid

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: রাষ্ট্রের এ বিষয়গুলো খুবই সেনসিটিভ। হেলিকপ্টারে উঠতে পারলাম না, তাই লেভেল প্লেয়িং ফিল্ড থাকলো না, আমি তা মনে করি না। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন তার কোন ব্যত্যয় হবে না। আমি বলবো, সেই আশ্বাস এর ফল তারা পাবেন এবং পেতে শুরু করেছেন। এ নিয়ে সংশয় থাকার কোনো কারণ নেই।

রাষ্ট্রের সিকিউরিটি সবকিছুর উপরে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে যুক্তফ্রন্ট নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হেলিকপ্টার উড়তে না দেওয়া সংলাপে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড এর বরখেলাপ।

Reneta

তারা অভিযোগ করেন, যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী সাতক্ষীরার জনসভায় যাওয়ার জন্য যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীদের জন্য নির্ধারিত হেলিকপ্টারে উঠতে দেওয়া হয়নি।

এ পরিপ্রেক্ষিতে যুক্তফ্রন্ট চেয়ারম্যান বি. চৌধুরী বলেন, আমরা মনে করি এই ওয়াদা ভঙ্গ সরকারের সদিচ্ছা বহন করে না। কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা ঘটলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরযুক্তফ্রন্টসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT